‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

পাথরঘাটায় জলবায়ুসহিষ্ণু চাষাবাদ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Nov 16, 2026 ইং
পাথরঘাটায় জলবায়ুসহিষ্ণু চাষাবাদ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: An orientation meeting on climate-resilient farming and disaster management, organized by Faith in Action at the Patharghata Upazila Officers' Club.
ad728

পাথরঘাটা প্রতিনিধি: জলবায়ুসহিষ্ণু আধুনিক চাষাবাদ, দুর্যোগ ব্যবস্থাপনা, পানি ও স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়নবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে পাথরঘাটা উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেইথ ইন অ্যাকশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মি. তীমোন বাড়ৈ। প্রধান আলোচক হিসেবে প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত। সভায় উপকূলীয় উপজেলা পাথরঘাটার প্রেক্ষাপটে জলবায়ুসহিষ্ণু আধুনিক চাষাবাদ, দুর্যোগ ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা এবং স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। পাশাপাশি প্রকল্পের কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃত্ব ও অন্যান্য অংশীজনের সহযোগিতা এবং সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় উপস্থিত অতিথিরা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মতামত ও পরামর্শ দেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
তালতলীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরের মৃত্যু: ইউডি থেকে

তালতলীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরের মৃত্যু: ইউডি থেকে

ad300