প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2026 ইং
পাথরঘাটায় জলবায়ুসহিষ্ণু চাষাবাদ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

পাথরঘাটা প্রতিনিধি: জলবায়ুসহিষ্ণু আধুনিক চাষাবাদ, দুর্যোগ ব্যবস্থাপনা, পানি ও স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়নবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে পাথরঘাটা উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেইথ ইন অ্যাকশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মি. তীমোন বাড়ৈ। প্রধান আলোচক হিসেবে প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত। সভায় উপকূলীয় উপজেলা পাথরঘাটার প্রেক্ষাপটে জলবায়ুসহিষ্ণু আধুনিক চাষাবাদ, দুর্যোগ ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা এবং স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। পাশাপাশি প্রকল্পের কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃত্ব ও অন্যান্য অংশীজনের সহযোগিতা এবং সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় উপস্থিত অতিথিরা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মতামত ও পরামর্শ দেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered