‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের দাফন সম্পন্ন, বরগুনা প্রেসক্লাবের শ্রদ্ধা ও শোক

  • প্রকাশের সময় : Nov 13, 2026 ইং
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের দাফন সম্পন্ন, বরগুনা প্রেসক্লাবের শ্রদ্ধা ও শোক ছবির ক্যাপশন: বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের দাফন সম্পন্ন, বরগুনা প্রেসক্লাবের শ্রদ্ধা ও শোক
ad728

অলিউল্লাহ্ ইমরান, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বিমানের সাবেক মহাব্যবস্থাপক (জিএম), ফারিয়া লারা ফাউন্ডেশন ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. আনোয়ার হোসেন খান (মজনু)-এর জানাজা ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) আসরের নামাজের পর তাঁর নিজ এলাকার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী ডিগ্রি কলেজ মাঠে গার্ড অব অনার প্রদান ও জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে বরগুনা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার আগে বামনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার এবং বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন উপস্থিত ছিলেন। পরে ওয়াজেদ আলী ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে বরগুনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় বামনা উপজেলার গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। মুক্তিযোদ্ধা ও স্থানীয় ব্যক্তিরা জানান, মহান মুক্তিযুদ্ধে আনোয়ার হোসেন খান সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। দেশ স্বাধীন করার সংগ্রামে তিনি ত্যাগ স্বীকার করেছেন। কর্মজীবনেও তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। শিক্ষা বিস্তার ও সমাজসেবায় তাঁর অবদান স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। জানাজা ও দাফনে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ডিউটিরত পুলিশ সদস্যের বাসায় গ্রিল কেটে ডাকাতি ও স্বর

বরগুনায় ডিউটিরত পুলিশ সদস্যের বাসায় গ্রিল কেটে ডাকাতি ও স্বর

ad300