বামনা প্রতিনিধি: বরগুনার বামনায় ডৌয়াতলা বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল মেম্বারকে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ।
গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে -
গ্রেপ্তার রেজাউল মেম্বার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বামনা থানার ওসি মোঃ ফারুক হোসেন খান জানান, দেশের চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডৌয়াতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News