‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা

বরগুনা পৌরসভায় টোল আদায়কারী বশিরের বিরুদ্ধে অসদাচরণ ও যানজট সৃষ্টির অভিযোগ!

  • প্রকাশের সময় : Nov 5, 2026 ইং
বরগুনা পৌরসভায় টোল আদায়কারী বশিরের বিরুদ্ধে অসদাচরণ ও যানজট সৃষ্টির অভিযোগ! ছবির ক্যাপশন: বরগুনা পৌরসভায় টোল আদায়কারী বশিরের বিরুদ্ধে অসদাচরণ ও যানজট সৃষ্টির অভিযোগ!
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা পৌরসভায় টোল আদায়ের দায়িত্বে থাকা মো. বশির মুন্সী ওরফে ‘জগৎ বশির’-এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, যানবাহনচালকদের সঙ্গে অসদাচরণ এবং সড়কে যানজট সৃষ্টির অভিযোগ উঠেছে। তাঁর কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত টোল আদায়কারীকে দায়িত্ব থেকে অপসারণের দাবিও উঠেছে। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টোল আদায়কে কেন্দ্র করে তাঁর আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বরগুনা পৌরসভার সড়ক ও ইজারাভুক্ত স্থানে টোল আদায়ের দায়িত্ব পালন করছেন বশির। অভিযোগ রয়েছে, টোল আদায়ের সময় তিনি রাস্তার মাঝখানে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন থামিয়ে রাখেন। এতে ব্যস্ত সড়কে যানজট সৃষ্টি হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী, পথচারী ও পরিবহন শ্রমিকেরা। ভুক্তভোগীদের অভিযোগ, টোল আদায়ের দায়িত্ব পালনের সময় চালকদের সঙ্গে প্রায়ই অসৌজন্যমূলক আচরণ করা হয়। অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা থাকার দাবি করেছেন স্থানীয়রা। অতীতে মাদকাসক্ত অবস্থায় গ্রেপ্তার এবং দেশীয় অস্ত্র নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও সামনে এনেছেন তাঁরা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মামলার নথি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা পারভেজ আহমেদ বাবু বলেন, “আমি বাজারে গিয়ে নিজ চোখে দেখেছি, তারা ট্রাক ও পিকআপচালকদের সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করে। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

এ বিষয়ে টোল ইজারাদার মো. সাগর জোমাদ্দার বলেন, “আমাদের কোনো স্টাফ খারাপ ব্যবহার করলে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় সচেতন মহল ও পরিবহন শ্রমিকদের দাবি, টোল আদায়ের নামে কোনোভাবেই সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা চালকদের হয়রানি করা গ্রহণযোগ্য নয়। পৌরসভার সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এলাকাবাসীর দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে বিতর্কিত টোল আদায়কারীকে দায়িত্ব থেকে সরিয়ে একজন সৎ, দায়িত্বশীল ও জনবান্ধব ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে টোল আদায়ের নির্ধারিত স্থান ও নিয়ম যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাস

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাস

ad300