ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

বরগুনায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধন: ১ম দিনে টাইব্রেকারে আমতলীর জয়

  • প্রকাশের সময় : May 2, 2026 ইং
বরগুনায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধন: ১ম দিনে টাইব্রেকারে আমতলীর জয় ছবির ক্যাপশন: বরগুনায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধন: ১ম দিনে টাইব্রেকারে আমতলীর জয়
ad728
বরগুনায় “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”। গত শনিবার (২ মে) বিকেল সাড়ে ৩টায় বরগুনা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আর এম সেলিম শাহনেওয়াজ, উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল পলাশ এবং ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুর শাকুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশিদ রিংকু।

উদ্বোধনের পরপরই ফুটবল ম্যাচ আয়োজন করা হলেও বৃষ্টির কারণে খেলার সময়সূচিতে পরিবর্তন এনে বিকেল ৪টায় খেলা শুরু হয়। উদ্বোধনী ম্যাচে বরগুনা সদর উপজেলা ও আমতলী উপজেলা দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আমতলী উপজেলা দল ৩-১ গোলে বরগুনা সদর উপজেলাকে পরাজিত করে জয় লাভ করে।

আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে জেলার তরুণদের ক্রীড়ায় অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।

জানা গেছে, প্রতিযোগিতার পরবর্তী ধাপে রবিবার সকাল থেকে ব্যাডমিন্টন, দাবাসহ অন্যান্য ইভেন্ট যথারীতি অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাস

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাস

ad300