ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বামনায় স্থানীয়দের উদ্যোগে কাঠের সাঁকো নির্মাণ:

  • প্রকাশের সময় : Aug 31, 2026 ইং
বামনায় স্থানীয়দের উদ্যোগে কাঠের সাঁকো নির্মাণ: ছবির ক্যাপশন: বামনায় স্থানীয়দের উদ্যোগে কাঠের সাঁকো নির্মাণ:
ad728

বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি এলাকায় স্থানীয় বাসিন্দাদের অর্থায়ন ও উদ্যোগে খালের ওপর নির্মিত প্রায় ৪০ ফুট দীর্ঘ কাঠের সাঁকোর উদ্বোধন করা হয়েছে। গত রোববার (৩০ আগস্ট ২০২৬) সকালে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও বাসিন্দাদের উপস্থিতিতে লাল ফিতা কেটে সাঁকোটির উদ্বোধন করেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাশেদ খান মামুন। স্থানীয়রা জানান, হোগলপাতি এলাকার খালের ওপর থাকা পুরোনো লোহার সেতুটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর ভেঙে খালে পড়ে যায়। এতে দুই পাড়ের মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। পরে এলাকাবাসী নিজেদের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ ও অর্থ সহায়তার মাধ্যমে কাঠের সাঁকোটি নির্মাণ করেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাশেদ খান মামুন জানান, স্থানীয়দের উদ্যোগে নির্মিত সাঁকোটিতে তিনিও ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা সহযোগিতা করেছেন। মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে এটি একটি সাময়িক ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, ওই স্থানে একটি পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। এছাড়া আরো জানান, জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ভাই বলেছেন, এখানে একটি ঢালাই সেতু করা হবে। তাই এই সাঁকোটি সাময়িক সময়ের জন্য নির্মাণ করা হয়েছে।’

সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেদের প্রয়োজন নিজেরাই মেটানোর এ উদ্যোগকে ইতিবাচক ও প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে। তাদের প্রত্যাশা, দ্রুত একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ হলে দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী অবসান ঘটবে। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপ পোস্ট করছেন কিন্তু নিজেদের চলাচলকে সহজ করতে নিজ উদ্যোগে এ ধরনের কাজ অত্যন্ত প্রশংসনীয় ---

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে জেলা পরিষদ কর্তৃক আ

বরগুনায় ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে জেলা পরিষদ কর্তৃক আ

ad300