ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

ঈদকে সামনে রেখে পটুয়াখালীতে র‍্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

  • প্রকাশের সময় : Mar 17, 2026 ইং
ঈদকে সামনে রেখে পটুয়াখালীতে র‍্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন: ঈদকে সামনে রেখে পটুয়াখালীতে র‍্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
ad728
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, পরিবহনে সরকার নির্ধারিত ভাড়া নিশ্চিত করা, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে পটুয়াখালীতে অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৮ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ মার্চ) র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়াও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে পটুয়াখালী সদর থানাধীন সদর রোড এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনালে তদারকি করা হয়। এসময় পরিবহনে সরকার নির্ধারিত ভাড়া নিশ্চিতকরণ, টিকিট কালোবাজারি প্রতিরোধ, যাত্রীদের হয়রানি বন্ধ, বাস কাউন্টারে নির্ধারিত ভাড়া তালিকা প্রদর্শন এবং অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা নিয়ন্ত্রণে নজরদারি করা হয়।

এছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকার বিষয়েও তদারকি করা হয়। এসময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সচেতন ও সতর্ক করার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

র‍্যাব সূত্রে জানানো হয়, আসন্ন ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, চোর চক্র ও টিকিট কালোবাজারি প্রতিরোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

র‍্যাব-৮ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে ও সুন্দরবন রক্ষায়

বরগুনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে ও সুন্দরবন রক্ষায়

ad300