ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বেতাগীতে স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : Mar 25, 2026 ইং
বেতাগীতে স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন: বেতাগীতে স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা
ad728


বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে গত বছরের স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মো. ওয়াহিদুর রহমান এবং বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন, মো. মনির হোসেন, মোসা. খাদিজা খানম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মঈনুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত বছরের যে বৃত্তি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেটি এ বছর অনুষ্ঠিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি এবার কিন্ডারগার্টেন স্কুলকেও বৃত্তি পরীক্ষার আওতায় আনা হয়েছে। এ ক্ষেত্রে বৃত্তির কোটা নির্ধারণ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ এবং কিন্ডারগার্টেন স্কুলের জন্য ২০ শতাংশ।

উপজেলার একমাত্র পরীক্ষাকেন্দ্র বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৫৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। সভায় পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষক ও নিরীক্ষক নিয়োগ, প্রধান পরীক্ষক নির্বাচন এবং তথ্য এন্ট্রিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

ঘোষিত রুটিন অনুযায়ী ১৫ এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি, ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল শনিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, কিন্ডারগার্টেন স্কুলকে বৃত্তি পরীক্ষার আওতায় আনার ফলে প্রাথমিক শিক্ষায় প্রতিযোগিতা ও মানোন্নয়ন আরও বৃদ্ধি পাবে এবং বৃত্তির সংখ্যা বাড়ানোর উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বামনায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া

বামনায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া

ad300