ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

  • প্রকাশের সময় : May 23, 2026 ইং
বরগুনায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং ছবির ক্যাপশন: বরগুনায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
ad728

বরগুনা প্রতিনিধি: করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে
বরগুনায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ এর সুফল ইত্যাদি বিষয়ে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নের ওপর প্রেস ব্রিফিং ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ মে ২০২৬) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস ও জেলা তথ্য অফিসার বরগুনা।

প্রেস ব্রিফিংয়ে সরকারের সামাজিক সুরক্ষা, কৃষি উন্নয়ন, পানি ব্যবস্থাপনা, নারী ক্ষমতায়ন এবং পরিবেশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে “ফ্যামিলি কার্ড” কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকার সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চিনি, ডাল ও তেল ভর্তুকি মূল্যে পাবে। বরগুনার বেতাগী উপজেলায় ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। চিফ হুইপের সুপারিশে ৫২৫টি পরিবারের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে বলেও জানানো হয়।

কৃষি খাতের উন্নয়নে “কৃষক কার্ড” কার্যক্রমের আওতায় কৃষকদের সহজ শর্তে ঋণ, সার, বীজ ও আধুনিক কৃষিযন্ত্রসহ ১০ ধরনের সুবিধা প্রদান করা হচ্ছে। পাশাপাশি প্রান্তিক কৃষকদের আর্থিক স্বস্তি দিতে কৃষি ঋণ মওকুফ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, বরগুনা জেলায় ইতোমধ্যে ২১ হাজার কৃষকের ১৮ কোটি ৩৫ লক্ষ ৮১ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং প্রতি কৃষককে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ সুবিধা দেওয়া হয়েছে।

এছাড়া পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে সরকার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে উল্লেখ করা হয়। বরগুনা জেলায় বর্তমানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে ৫১টি খাল খনন করা হচ্ছে। বরগুনাসহ দেশের বিভিন্ন এলাকায় খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলমান রয়েছে।

নারীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে নির্দিষ্ট এলাকায় নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনার বিষয়টিও তুলে ধরা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

সভায় আরও উল্লেখ করা হয়, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরগুনা জেলায় উঠান বৈঠক, নারী সমাবেশ, চলচ্চিত্র ও টিভি প্রদর্শনী, মাইকিং, অনলাইন প্রচার এবং আলোচনা সভাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত পরিচালিত হচ্ছে।

বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, সম্মানিত গণমাধ্যম সহকর্মীদের সাথে নিয়ে অত্যন্ত স্বচ্ছতার সাথে সরকার প্রদত্ত সকল সুবিধা প্রকৃত মানুষের মাঝে প্রদান করা হবে। সরকারের এই জনমুখী উদ্যোগগুলো বরগুনার মানুষের জীবনমান উন্নত করবে উল্লেখ করে তিনি এই তথ্যগুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে সাংবাদিকদের আহ্বান জানান।

এছাড়াও সভায় বরগুনা প্রেসক্লাবের সভাপতি তার বক্তব্যে বরগুনার পরিবেশ সুরক্ষা ও দীর্ঘমেয়াদী উন্নয়নে বৃক্ষরোপণ ও খাল খনন কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি, মফস্বল সাংবাদিক ফোরামের সেক্রেটারি,রিপোটার্স ক্লাব বরগুনার সভাপতি ও সাধারণ সম্পাদক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় পত্রিকা "দৈনিক শেষকথা" ও "দীপাঞ্চলের" সম্পাদকীয় প্রতিনিধিরা এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সরকারের এসব উদ্যোগ সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, কৃষিখাতের উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় প্রাণিসম্পদ খাতে চরম সংকট: টিকা ও ওষুধের অভাবে বিপাক

বরগুনায় প্রাণিসম্পদ খাতে চরম সংকট: টিকা ও ওষুধের অভাবে বিপাক

ad300