ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় চলছে রমরমা কোচিং বাণিজ্য!

  • প্রকাশের সময় : Jul 28, 2026 ইং
বরগুনায় চলছে রমরমা কোচিং বাণিজ্য! ছবির ক্যাপশন: বরগুনায় চলছে রমরমা কোচিং বাণিজ্য!
ad728
অনুসন্ধানী প্রতিবেদন: সরকারি নীতিমালা ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বরগুনার বিভিন্ন উপজেলায় অবাধে কোচিং ও প্রাইভেট বাণিজ্য চলছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের একাংশ শিক্ষক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ কার্যক্রমে জড়িত থাকায় বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা কোচিংনির্ভর হয়ে পড়ছে। সরেজমিনে, খোঁজ নিয়ে জানা যায় বরগুনা সদর-সহ আমতলীর বিভিন্ন এলাকাতে আবাসিক ভবন বা ভাড়া করা কক্ষে ব্যাচভিত্তিক কোচিং পরিচালনার তথ্য! এদের মধ্যে অনেক প্রতিষ্ঠানের নিবন্ধন বা অনুমোদনের তথ্যও মেলেনি ঠিকভাবে! অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে মানসম্মত পাঠদান না হওয়ায় বাধ্য হয়ে সন্তানদের কোচিংয়ে পাঠাতে হচ্ছে, এতে মাসে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। এদিকে আমতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের পরিচালিত কোচিং সেন্টার নিয়েও স্থানীয়দের অভিযোগ রয়েছে। তবে সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি-

এ বিষয়ে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. ছালেহ বলেন, কোচিং বাণিজ্যের সঙ্গে কোনো শিক্ষক জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহল ও শিক্ষাবিদরা বলছেন, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত, অবৈধ কোচিং সেন্টারের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করলেই কোচিংনির্ভরতা কমিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।




নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: আধুনিক কৃষির নতুন

বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: আধুনিক কৃষির নতুন

ad300