ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে বিএনপি নেতা জালাল ফকিরের অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : Mar 12, 2026 ইং
আমতলীতে বিএনপি নেতা জালাল ফকিরের অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
ad728
বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে আমতলী উপজেলা পরিষদ সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জালাল উদ্দিন ফকির বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের নির্যাতন, হামলা ও মামলা মোকাবিলা করেও তিনি আমতলী উপজেলা বিএনপিকে সুসংগঠিত রেখেছেন। কিন্তু বর্তমানে দলের একটি মহল তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে নির্বাচন বানচাল করতে উপজেলা বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে একটি বৈঠক করেন তিনি। ওই বৈঠকের কথোপকথন গোপনে রেকর্ড করে পরে তা সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিক ও দলীয়ভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

এছাড়া প্রায় তিন মাস আগের একটি সালিশ বৈঠকের ভিডিও সম্পাদনা করে বিভিন্ন ফেইক আইডি থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এতে তার বক্তব্য বিকৃত করে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে দাবি করেন জালাল উদ্দিন ফকির।

এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইসিটি আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম (ভিপি মামুন), কামরুজ্জামান হিরু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কবির উদ্দিন ফকির, তোফাজ্জেল হোসেন, মতিউর রহমান মানিক, মাইনুদ্দিন মামুন ও ফারুক মৃধাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলীতে অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ: মাদ্রাসায় বিশৃঙ

আমতলীতে অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ: মাদ্রাসায় বিশৃঙ

ad300