ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনার এক কর্মকর্তার জমিতে আদালতের স্থিতাবস্থা আদেশ অমান্যের অভিযোগে সংবাদ সম্মেলন বরগুনায় যুবলীগ নেতার অবৈধ গরুর খামারে অতিষ্ঠ এলাকাবাসী! বরগুনায় অবৈধভাবে চলছে রেণু পোনা আহরণ, হুমকিতে নদীর জীববৈচিত্র্য! বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠান ১৯ এপ্রিল ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা Daily Seshkatha বরগুনায় জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বরগুনায় প্রাইম ব্যাংক আয়োজিত স্কুল ক্রিকেটে রাফিনের অগ্নিঝরা বোলিং পাথরঘাটা থানা পরিদর্শন করলেন বরগুনার জেলা প্রশাসক পাথরঘাটায় কিশোরীর ঝুলন্ত লাশ: দাফনের সময় মায়ের নিখোঁজে রহস্য! বরগুনায় ঋণের কথা বলে বাবার ২ একর জমি লিখে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে! বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের দাবিতে আমতলীতে ৩ দিনের গণঅনশন বরগুনা জেলা প্রশাসকের পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন পাথরঘাটায় নিরাপদ পানি নিশ্চিতে গণশুনানি: আমতলী মফিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত ১৬ এপ্রিল বৃহস্পতিবার ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা - DailySeshkatha ৫৮ দিনের সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা বরগুনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা বরগুনার আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণে "স্টেকহোল্ডার সভা" অনুষ্ঠিত

সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ পাথরঘাটার হরিণ শিকারি আটক!

  • প্রকাশের সময় : Apr 5, 2026 ইং
সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ পাথরঘাটার হরিণ শিকারি আটক! ছবির ক্যাপশন: সুন্দরবনে আটক ৪ হাজার ফুট ফাঁদসহ পাথরঘাটার হরিণ শিকারি
ad728

সুন্দরবনে অভিযান চালিয়ে ছগির খান (৪০) নামে এক হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মালাফাঁদ ও শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গত শনিবার (৪ এপ্রিল) সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী ডিমের চর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ছগির খান বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের রুস্তম আলী খানের ছেলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, শনিবার সকালে সুন্দরবনের কচিখালীর ডিমের চরে নিয়মিত টহল দেওয়ার সময় বনের ভেতরে মালাফাঁদ পাতা দেখতে পান বনরক্ষীরা। পরে তল্লাশি চালিয়ে ছগির খান নামে এক হরিণ শিকারিকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৪ হাজার ফুট মালাফাঁদ, মাংস পরিমাপের দাড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিন, প্লাস্টিকের বস্তা, চাল-ডালসহ বিভিন্ন আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।

এদিকে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচজন হরিণ শিকারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. রেজাউল করিম জানান, কচিখালীর ডিমেরচরে মালাফাঁদসহ আটক হরিণ শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে রোববার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ad300