ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় তিন উপজেলায় একজন শিক্ষা অফিসার!

  • প্রকাশের সময় : Aug 22, 2026 ইং
বরগুনায় তিন উপজেলায় একজন শিক্ষা অফিসার! ছবির ক্যাপশন: বরগুনায় তিন উপজেলায় একজন শিক্ষা অফিসার!
ad728
জেলা প্রতিনিধি: বরগুনার তালতলী, আমতলী ও পাথরঘাটা উপজেলায় একজন মাধ্যমিক শিক্ষা অফিসার দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শিক্ষা প্রশাসনের কার্যক্রম। তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতানকে একই সঙ্গে আমতলী ও পাথরঘাটা উপজেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, তিন উপজেলাতেই সহকারী শিক্ষা অফিসারের পদ দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে শূন্য। ফলে একদিকে তিন উপজেলার দায়িত্ব সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন টিপু সুলতান, অন্যদিকে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন প্রশাসনিক কাজে ভোগান্তি তৈরি হচ্ছে। টিপু সুলতান জানান, সপ্তাহের পাঁচ দিন তিনি তালতলীতে অফিস করেন। জরুরি প্রয়োজনে আমতলী ও পাথরঘাটায় যেতে হয়। জুনিয়র বৃত্তি পরীক্ষা থেকে ডিগ্রি পরীক্ষা পর্যন্ত বিভিন্ন পরীক্ষার দায়িত্বও পালন করতে হয়, যা তিন উপজেলায় একসঙ্গে সামলানো তার জন্য কঠিন। আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সেলিম মাহমুদ জানান, প্রায় এক বছর ধরে সেখানে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সময়ে ডাটা এন্ট্রি অপারেটরের পদও এক বছর ধরে শূন্য। বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আমতলী উপজেলা শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন দ্রুত আমতলী ও পাথরঘাটায় মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসারসহ শূন্য পদগুলো পূরণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাকচাপায় বরগুনার এক দম্পতি: গৃহবধূ নিহত; চালক গ্রেফতার

ট্রাকচাপায় বরগুনার এক দম্পতি: গৃহবধূ নিহত; চালক গ্রেফতার

ad300