ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বরগুনায় বাস্তবায়ন কমিটির সভা

  • প্রকাশের সময় : Jul 20, 2026 ইং
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বরগুনায় বাস্তবায়ন কমিটির সভা ছবির ক্যাপশন: জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বরগুনায় বাস্তবায়ন কমিটির সভা
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: আগামী ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বাস্তবায়ন কমিটির কার্যবিবরণী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই ২০২৬) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী হলরুমে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন, বরগুনা।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জুলাই আন্দোলনে সক্রিয় ব্যক্তিবর্গ এবং জুলাই যোদ্ধা কমিটির প্রতিনিধিরা। সভায় আগামী ৫ আগস্ট দিবসটি যথাযথভাবে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করা হয়। অংশগ্রহণকারীরা দিবসটি সফলভাবে উদযাপনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করতে দিবসটির কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে ---

সভা শেষে দিবসটি সফল ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় এলজিইডির টেন্ডার বিতর্ক: তদন্তে মেলেনি অনিয়মের প্র

বরগুনায় এলজিইডির টেন্ডার বিতর্ক: তদন্তে মেলেনি অনিয়মের প্র

ad300