ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

পাথরঘাটায় সন্তান কর্তৃক পিতা হত্যার দুই আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

  • প্রকাশের সময় : Mar 20, 2026 ইং
পাথরঘাটায় সন্তান কর্তৃক পিতা হত্যার দুই আসামি র‍্যাবের হাতে গ্রেফতার ছবির ক্যাপশন: সন্তানের হাতে পিতা হত্যার দুই আসামি র‍্যাবের হাতে গ্রেফতার
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় চাঞ্চল্যকর পিতা হত্যার ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৮। শনিবার (২১ মার্চ ২০২৬) রাতে মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর এলাকা থেকে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সোহেল ওরফে কাইয়ুম শিকদার (৩৬) এবং মোঃ নাসির শিকদার (৩৯)। তারা পাথরঘাটা উপজেলার উত্তর কাঠালতলী গ্রামের মৃত মন্টু শিকদারের ছেলে এবং নিহতের সৎ ভাই।

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ঘটনার বিবরণে জানা যায়, পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। প্রায় ৩০ বছর আগে নিহত ব্যক্তির প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর থেকে এ বিরোধ আরও তীব্র হয়।

গত ২০ মার্চ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ভিকটিম বাড়ির সামনে বেড়িবাঁধ এলাকায় গরু আনতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা তাকে এলোপাথারি মারধর করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন জড়ো হলে আসামিরা লাশ ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীর সন্তান বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পরপরই তারা ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করা হয় এবং দ্রুত অভিযান চালিয়ে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
তালতলীতে জেলেদের চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যানের

তালতলীতে জেলেদের চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যানের

ad300