ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

কটুকথাকে পেছনে ফেলে পাঁচ বছর বয়সে যাত্রা: ১৬ বছর পর স্বপ্নজয়ের মঞ্চে বর্ষা!

  • প্রকাশের সময় : Sep 5, 2026 ইং
কটুকথাকে পেছনে ফেলে পাঁচ বছর বয়সে যাত্রা: ১৬ বছর পর স্বপ্নজয়ের মঞ্চে বর্ষা! ছবির ক্যাপশন: নৃত্যশিল্পী বর্ষা ঘোষের ১৬ বছরের সফল পথচলা-
ad728

নিজস্ব প্রতিবেদক (আসাদুজ্জামান আসাদ): সামাজিক কটূক্তি, সমালোচনা ও শারীরিক গঠন নিয়ে নেতিবাচক মন্তব্যকে পেছনে ফেলে নৃত্যের মাধ্যমে নিজের পরিচয় গড়ে তুলেছেন তরুণ নৃত্যশিল্পী বর্ষা ঘোষ। মাত্র পাঁচ বছর বয়সে নৃত্যে হাতেখড়ি নেওয়া বর্ষার পেরিয়েছে প্রায় ১৬ বছরের পথচলা। বুলবুল ললিতকলা একাডেমির বুকশিবাজার শাখায় নৃত্যচর্চা শুরু করেন তিনি। পরবর্তীতে নৃত্যগুরু জাবেদ হোসেনের কাছে প্রশিক্ষণ নিয়ে জুনিয়র ও সিনিয়র কোর্স সম্পন্ন করেন এবং জুনিয়র কোর্সে ফার্স্ট ডিভিশন অর্জন করেন। বিভিন্ন নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থানসহ নানা সাফল্যের পাশাপাশি টেলিভিশন ও বিভিন্ন বড় আয়োজনে নৃত্য পরিবেশন করেছেন তিনি। নৃত্যের পাশাপাশি অভিনয়, আর্ট ও রোভার স্কাউটিংয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন বর্ষা। বর্তমানে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে নৃত্য বিভাগের শিক্ষার্থী এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সঙ্গে যুক্ত। নাটক ও থিয়েটারেও কাজ করছেন তিনি। ২০২৫ সালে ‘আলিবাবা এবং চল্লিশ চোর’ নাটকে দস্যু চরিত্রে অভিনয় ও নৃত্য পরিবেশন তার উল্লেখযোগ্য অভিজ্ঞতার একটি। বর্তমানে বুলবুল ললিতকলা একাডেমি (বাফা), কেরানীগঞ্জ শাখায় নৃত্যশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বর্ষা। শিক্ষার্থীদের ভালোবাসা ও পরিবারের সহযোগিতাকে নিজের এগিয়ে যাওয়ার অন্যতম শক্তি মনে করেন তিনি। বর্ষার ভাষায়, “একজন প্রকৃত নৃত্যশিল্পীর পরিচয় কখনো ইঞ্চি বা কেজির মাপে হতে পারে না। নাচ আসে আত্মা থেকে, শরীর শুধু একটি মাধ্যম।”

ভবিষ্যতে সফল নৃত্য গবেষক ও মেন্টর হওয়ার পাশাপাশি নারী-পুরুষ নির্বিশেষে প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি। তার মতে, মানুষের সমালোচনায় থেমে না গিয়ে নিজের প্রতিভা ও স্বপ্নের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। বর্ষা ঘোষের এই পথচলা তাই শুধু একজন নৃত্যশিল্পীর সাফল্যের গল্প নয়; বরং প্রতিকূলতাকে জয় করে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে একই রাতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠান

আমতলীতে একই রাতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠান

ad300