ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Jun 14, 2026 ইং
বরগুনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত
ad728
অলিউল্লাহ্ ইমরান, বরগুনা প্রতিনিধি: তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম”। 

রোববার (১৪ জুন) সকালে বরগুনা জেলা স্কুল প্রাঙ্গণে জেলা পর্যায়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ-এর তত্ত্বাবধানে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোলা এবং বরগুনা ০১ আসনের সংসদ সদস্য অলি উল্লাহ এর পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল সাকুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিসেস তাসলিমা আক্তার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিসার (চলত দায়িত্ব) মোসাঃ শিরিন আকতার, আয়োজক কমিটির সদস্য ডাঃ মনিজা সহ প্রমুখ। 

বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের বিকল্প নেই। দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কৃষি, পরিবেশ, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, রোবোটিক্স এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। দর্শনার্থীরা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা বিকাশ, গবেষণামুখী শিক্ষা সম্প্রসারণ এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রকল্প মূল্যায়ন করা হয় এবং নির্বাচিত প্রকল্পগুলো পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানানো হয়।

প্রধান অতিথি মো. নুরুল ইসলাম মনি এমপি ভার্চুয়ালে বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার নিরলসভাবে কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

ad300