ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলীতে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

  • প্রকাশের সময় : Jul 1, 2026 ইং
আমতলীতে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১ ছবির ক্যাপশন: আমতলীতে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১
ad728
আমতলী প্রতিনিধি (বরগুনা): বরগুনার আমতলী পৌরশহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. বশির তালুকদার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১ জুলাই) দুপুর ২টার দিকে আমতলী থানার সম্মুখভাগে অবস্থিত নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক বশির তালুকদার আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. আনেছ তালুকদারের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থান নিয়ে তথ্যের সত্যতা যাচাই করে। পরে আমতলী থানার সামনে অবস্থিত বশিরের বাড়িতে আকস্মিক তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলে তাকে আটক করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আশরাফুল আলম। বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) আবদুল মালেক তালুকদার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। বশির তালুকদারকে ইয়াবাসহ আটক করা হয়েছে। উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” থানার সামনে থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের নিয়মিত ও কঠোর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা!

আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা!

ad300