ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনাকে আধুনিক ও নাগরিকবান্ধব নগরী গড়তে মেয়র পদপ্রার্থী অ্যাড. নুরুল আমিন

  • প্রকাশের সময় : Jul 11, 2026 ইং
বরগুনাকে আধুনিক ও নাগরিকবান্ধব নগরী গড়তে মেয়র পদপ্রার্থী অ্যাড. নুরুল আমিন ছবির ক্যাপশন: বরগুনাকে আধুনিক ও নাগরিকবান্ধব নগরী গড়তে মেয়র পদপ্রার্থী অ্যাড. নুরুল আমিন
ad728
নিজস্ব প্রতিবেদক: বরগুনা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদক-সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশা করেছেন বরগুনা জেলা জজ কোর্টের বর্তমান পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বরগুনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল আমিন।

তিনি বলেন, বরগুনা পৌরবাসীর সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে তিনি কাজ করে যাচ্ছেন। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নাগরিক সেবার মান উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা, সুপেয় পানি, উন্নত সড়ক, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, পর্যাপ্ত স্ট্রিট লাইট, সবুজায়ন এবং ডিজিটাল নাগরিক সেবা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে একটি নিরাপদ ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বর্তমান ডেঙ্গু পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশকনিধন কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বরগুনা পৌরসভাকে প্রকৃত অর্থেই একটি প্রথম শ্রেণির আধুনিক পৌরসভায় উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অ্যাডভোকেট নুরুল আমিন ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং ছাত্রদলের রাজনীতির মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটান। পরবর্তীতে বরগুনা জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জীবনবৃত্তান্ত অনুযায়ী তিনি বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হল ছাত্রদলের সদস্য, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক, একাধিকবার সহ-সভাপতি, যুব বিষয়ক সম্পাদক এবং বরগুনা পৌর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং বরগুনা জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও উল্লেখ করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ওয়ান-ইলেভেনের রাজনৈতিক সংকটকালেও দলীয় আদর্শে অবিচল থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আইন পেশার পাশাপাশি তিনি ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন এবং বিভিন্ন মানবিক উদ্যোগে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

স্থানীয় নাগরিকদের একাংশের মতে, শিক্ষিত, অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে পরীক্ষিত নেতৃত্ব হিসেবে অ্যাডভোকেট নুরুল আমিন বরগুনা পৌরসভার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তবে মেয়র পদে মনোনয়ন ও নির্বাচনের বিষয়টি শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত এবং ভোটারদের রায়ের ওপর নির্ভর করবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীতে ভেকু দিয়ে মাটি কাটায় খালে ধসে পড়ল সরকারি টয়লেট:

বেতাগীতে ভেকু দিয়ে মাটি কাটায় খালে ধসে পড়ল সরকারি টয়লেট:

ad300