ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

তালতলীতে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে মাছের ঘের নির্মাণের অভিযোগ!

  • প্রকাশের সময় : Apr 30, 2026 ইং
তালতলীতে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে মাছের ঘের নির্মাণের অভিযোগ! ছবির ক্যাপশন: তালতলীতে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে মাছের ঘের নির্মাণের অভিযোগ!
ad728
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ২ একর সরকারি জমি অবৈধভাবে দখল করে মাছের ঘের নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের অভিযোগও তুলেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ছোট নিশানবাড়িয়া মৌজার নলবুনিয়া এলাকায় পাউবোর জমিতে খননযন্ত্র (ভেকু) দিয়ে মাটি কেটে মাছের ঘের নির্মাণ করা হচ্ছে। অভিযুক্তরা হলেন স্থানীয় বাসিন্দা সোহরাফ হাওলাদার, সিদ্দিক হাওলাদার, মস্তফা বিশ্বাস, লাল মিয়া, আব্দুল হক মিয়া ও লাল মিয়া হাওলাদার।

জানা গেছে, গত ১ এপ্রিল পানি উন্নয়ন বোর্ড থেকে মাটি কাটা বন্ধে একটি নোটিশ দেওয়া হলেও এরপরও কাজ বন্ধ হয়নি। বরং প্রকাশ্যে দখল ও খননকাজ চলতে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার, নজরুল হাওলাদার, সেলিম চৌকিদার ও শাহজাহান শেখ বলেন, সরকারি জমিতে ভেকু দিয়ে মাছের ঘের নির্মাণ করা হলেও বারবার অভিযোগ জানানোর পরও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি। শুধু লোক দেখানো নোটিশ দিয়ে দায় এড়ানো হয়েছে।

অভিযুক্ত সিদ্দিক হাওলাদার, সোহরাফ হাওলাদার ও মস্তফা বিশ্বাস দাবি করেন, তারা দীর্ঘ ৪২ বছর ধরে সেখানে বসবাস করছেন। সমুদ্রের লবণ পানি ঢুকে সমস্যা হওয়ায় সামান্য মাটি কাটা হয়েছে। পাউবোর লোকজন এসে দেখে গেছেন এবং এতে কোনো ক্ষতি নেই বলে জানিয়েছেন।

পরিবেশবাদী সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশের তালতলী-আমতলী সমন্বয়ক আরিফ রহমান বলেন, উপকূলীয় এলাকায় পাউবোর জমি ও বাঁধ সংলগ্ন স্থানগুলো প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার ঢাল হিসেবে কাজ করে। সেখানে ভেকু দিয়ে মাটি কেটে ঘের তৈরি করায় বাঁধের স্থায়িত্ব নষ্ট হচ্ছে এবং লোনা পানির অনুপ্রবেশের ঝুঁকি বাড়ছে। এটি জনস্বার্থের পরিপন্থী।

এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. আব্দুল হান্নান বলেন, দখলদারদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে। পুনরায় কাজ পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

ad300