ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

ঘর মিলেছে, মেলেনি নিরাপদ পানি ও রাস্তা: দুর্ভোগে তালতলীর আশ্রয়ণের পরিবারগুলো!

  • প্রকাশের সময় : Jul 29, 2026 ইং
ঘর মিলেছে, মেলেনি নিরাপদ পানি ও রাস্তা: দুর্ভোগে তালতলীর আশ্রয়ণের পরিবারগুলো! ছবির ক্যাপশন: ঘর মিলেছে, মেলেনি নিরাপদ পানি ও রাস্তা: দুর্ভোগে তালতলীর আশ্রয়ণের পরিবারগুলো!
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩০টি ভূমিহীন ও অসহায় পরিবার ঘর পেলেও এখনো নিশ্চিত হয়নি নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা এবং চলাচলের উপযোগী রাস্তা। ফলে প্রতিনিয়ত চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে এসব পরিবারের সদস্যদের। স্থায়ী বাসিন্দাদের অভিযোগ, আবাসনের ভেতরে কোনো পাকা রাস্তা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা কাদাপানিতে তলিয়ে যায়। এতে শিশু, নারী ও বয়স্কদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। দীর্ঘদিনেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করতে আবাসনের ভেতরের চলাচলের পথে প্রতীকী প্রতিবাদ হিসেবে ধান চাষ করেছেন বাসিন্দারা। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, বিশুদ্ধ পানির কোনো স্থায়ী উৎস না থাকায় তাদের দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয়। এতে প্রতিদিনই অতিরিক্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে, বিশেষ করে নারী ও শিশুদের। তাদের দাবি, দ্রুত আবাসনের অভ্যন্তরীণ রাস্তা ইটের সলিং বা পাকা করে চলাচল উপযোগী করা এবং নিরাপদ সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা হোক। তাদের মতে, এসব মৌলিক সুবিধা ছাড়া আশ্রয়ণ প্রকল্পের প্রকৃত সুফল থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীসহ , সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসন, তালতলী উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়িত হবে।




নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ:

তালতলীতে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ:

ad300