ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পটুয়াখালীর ডাকাতি মামলার পলাতক আসামি লিটন গ্রেফতার

  • প্রকাশের সময় : May 2, 2026 ইং
পটুয়াখালীর ডাকাতি মামলার পলাতক আসামি লিটন গ্রেফতার ছবির ক্যাপশন: পটুয়াখালীর ডাকাতি মামলার পলাতক আসামি লিটন গ্রেফতার
ad728
পটুয়াখালী সদর থানার একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ও ডাকাত দলের নেতা লিটন (২৬) কে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮, বরিশাল ও র‌্যাব-১১, সদর কোম্পানির যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার লিটন পটুয়াখালী সদর উপজেলার বদরপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ নভেম্বর রাতে পটুয়াখালী সদর উপজেলার এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ওই রাতে মুখোশধারী একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ৭৩ হাজার টাকা। এ ঘটনায় ভুক্তভোগী পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই র‌্যাব-৮, বরিশাল ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত লিটন দীর্ঘদিন আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। পরবর্তীতে তার অবস্থান শনাক্ত করে র‌্যাব-১১ এর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লিটনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্

ad300