ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় বৃদ্ধা মাকে ইসলামী আন্দোলনের নেতার অত্যাচার!

  • প্রকাশের সময় : Jul 25, 2026 ইং
আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় বৃদ্ধা মাকে ইসলামী আন্দোলনের নেতার অত্যাচার! ছবির ক্যাপশন: আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় বৃদ্ধা মাকে ইসলামী আন্দোলনের নেতার অত্যাচার!
ad728
আমতলী প্রতিবেদক: বরগুনার আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় ৮০ বছর বয়সী শ্রবণপ্রতিবন্ধী মা আনোয়ারা বেগমকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলে হেলাল হাওলাদার ও পুত্রবধূ ফাতেমা বেগমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ঘর থেকে বের করে দেওয়ার পর প্রায় এক ঘণ্টা বৃষ্টিতে ভিজে ঘরে তুলতে আকুতি জানালেও ছেলে-বউয়ের মন গলেনি। শনিবার দুপুরে পৌর শহরের লোচা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হেলাল হাওলাদার ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা বেগমের স্বামী আবুল হাসেম হাওলাদার ২০০৫ সালে মারা যান। এরপর কষ্ট করে পাঁচ ছেলেকে বড় করেন তিনি। প্রায় তিন বছর আগে নিজের অধিকাংশ সম্পত্তি পাঁচ ছেলের নামে লিখে দেন। তবে বাড়ির সামনে থাকা কিছু জমি নিজের নামে রেখে দেন। অভিযোগ অনুযায়ী, ওই জমি নিজের নামে লিখে দিতে হেলাল হাওলাদার মায়ের ওপর চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় শনিবার দুপুরে আনোয়ারা বেগম ছেলে হেলালের বাড়িতে গেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, প্রায় এক ঘণ্টা বৃষ্টিতে ভিজে কান্নাকাটি করেও ঘরে ঢুকতে পারেননি তিনি। পরে খবর পেয়ে ভাতিজা আবু সালেহ মুছা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। ভাতিজা আবু সালেহ মুছা বলেন, "আমার ফুফু পাঁচ ছেলেকেই জমি লিখে দিয়েছেন। শুধু সামান্য কিছু জমি নিজের নামে রেখেছিলেন। সেটিও লিখে দিতে চাপ দেওয়া হচ্ছিল। রাজি না হওয়ায় তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে।"

বৃদ্ধা আনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "পোলা আর বউ মোরে ধাক্কা দিয়া ঘর থেইকা বাইর কইরা দিছে। মুই বৃষ্টিতে ভিজা কান্দছি, তবুও মোরে ঘরে নেয় নাই। মুই এই ঘটনার বিচার চাই।" তবে অভিযোগ অস্বীকার করে হেলাল হাওলাদার বলেন, "পথের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ কারণে আমার অন্য চার ভাই ও মামারা মিলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।"

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ বলেন, "বিষয়টি খতিয়ে দেখা হবে। মায়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, "এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু:

কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু:

ad300