ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, ভোগান্তিতে পাথরঘাটার মানুষ

  • প্রকাশের সময় : May 23, 2026 ইং
ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, ভোগান্তিতে পাথরঘাটার মানুষ ছবির ক্যাপশন: ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, ভোগান্তিতে পাথরঘাটার মানুষ
ad728
পাথরঘাটা প্রতিনিধি: ফুটপাত দখল, সড়কের ওপর দোকানপাট এবং যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বরগুনার পাথরঘাটা পৌর শহরে। দীর্ঘদিন ধরে চলা এ অব্যবস্থাপনায় সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ। কার্যকর পদক্ষেপ না নেওয়ায় উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সমালোচনা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের প্রধান সড়কগুলোর দুই পাশ দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকান বসিয়েছেন হকাররা। অনেক স্থায়ী দোকানিও নির্ধারিত সীমানা ছাড়িয়ে সড়কের ওপর পণ্য সাজিয়ে রাখছেন। নির্দিষ্ট বাজার এলাকা থাকলেও নিউ মার্কেট সড়কজুড়ে বসানো হয়েছে সবজি, মাছ ও বিভিন্ন পণ্যের দোকান।

এ ছাড়া আসবাবপত্র, নির্মাণসামগ্রী ও মুদি দোকানের মালামাল সড়কের বড় অংশ দখল করে রাখায় পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক স্থানে রিকশা কিংবা জরুরি সেবার যানবাহন চলাচলেরও পর্যাপ্ত জায়গা থাকছে না।

পথচারী আব্দুর রহিম ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনেক আগেই ফুটপাত দখল হয়ে গেছে। এখন দোকান বসেছে রাস্তার ওপরও। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনের পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে। সব দেখেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।”

স্কুলশিক্ষার্থী অভিভাবক তরিকুল ইসলাম বলেন, “বাজার এলাকায় যানজট ও ভিড় এত বেশি যে শিশুদের নিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে শহর চলাচলের অযোগ্য হয়ে পড়বে।”

শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নির্ধারিত স্ট্যান্ড না থাকায় যত্রতত্র অটোরিকশা, টমটম ও মোটরসাইকেল পার্কিং করা হচ্ছে। বিশেষ করে আল-আরাফাহ ইসলামী ব্যাংক সড়ক থেকে গোলচত্বর হয়ে থানা সংলগ্ন এলাকায় যানজট সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

যানজট নিয়ন্ত্রণে সম্প্রতি পৌরসভা ট্রাফিক ব্যবস্থাপনায় জনবল নিয়োগ দিলেও তাদের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, কয়েক বছর ধরে সমস্যা চললেও পৌরসভা বা উপজেলা প্রশাসনের দৃশ্যমান কোনো অভিযান নেই। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও কয়েক ঘণ্টার মধ্যেই আবার সড়ক দখল হয়ে যায়। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও তদারকির অভাবে ব্যবসায়ীরা আইনের তোয়াক্কা করছেন না বলেও অভিযোগ রয়েছে।

মির্জা শহিদুল ইসলাম খালেদ বলেন, “নাগরিক সুবিধার আশায় নিয়মিত কর দিলেও বর্তমানে নিরাপদে চলাচলের ন্যূনতম সুযোগ নেই। দোকানের মালামাল ফুটপাত ও সড়কে রাখায় মানুষকে ড্রেনের পাশ কিংবা চলন্ত যানবাহনের গা ঘেঁষে চলতে হচ্ছে।”

তিনি সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে তাপস পাল জানান, বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে বসে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। এরপরও সড়ক ও ফুটপাত দখল বন্ধ না হলে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলীতে হামের উপসর্গে ১ শিশুর মৃত্যু: জেলায় মোট ৪জন

আমতলীতে হামের উপসর্গে ১ শিশুর মৃত্যু: জেলায় মোট ৪জন

ad300