ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও BDRIS সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Apr 11, 2026 ইং
বরগুনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও BDRIS সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক: বরগুনা জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধক এবং নিবন্ধন সহকারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় নিবন্ধন আইন, বিধি এবং BDRIS Software ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণের মূল আলোচ্য বিষয়—
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান, বিধির সঠিক ও বাস্তবসম্মত প্রয়োগ নিশ্চিত করা,BDRIS Software-এর আধুনিক, সহজ ও কার্যকর ব্যবহার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ, রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব), জন্ম ও মৃত্যু নিবন্ধন। তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় সেবার গুরুত্বপূর্ণ অংশ। সময়মতো ও নির্ভুল নিবন্ধন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আর. এম. সেলিম শাহনেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানভীর তাজওয়ার সহকারী কমিশনার,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা, সাধারণ শাখা), অনুপ মন্ডল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারি শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, প্রবাসী কল্যাণ ও মানবসম্পদ উন্নয়ন)

কর্মশালায় রেজিস্ট্রার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের নিবন্ধক, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আরও দক্ষ ও দায়িত্বশীল হয়ে উঠবেন। একই সঙ্গে BDRIS Software-এর সঠিক ব্যবহারের মাধ্যমে দ্রুত ও নির্ভুল সেবা প্রদান সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার আমতলী ও তালতলীতে ড্রেজার ও বোমা মেশিনে বালু উত্তোলনে

বরগুনার আমতলী ও তালতলীতে ড্রেজার ও বোমা মেশিনে বালু উত্তোলনে

ad300