ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বেতাগীতে আইন-শৃঙ্খলা সভায় মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

  • প্রকাশের সময় : Jun 29, 2026 ইং
বেতাগীতে আইন-শৃঙ্খলা সভায় মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ছবির ক্যাপশন: বেতাগীতে আইন-শৃঙ্খলা সভায় মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
ad728
বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। গত সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।

সভায় স্বাগত বক্তব্য দেন বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ। এ সময় বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জালিলুর রহমান খান নান্না এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. নুরুল ইসলাম পান্না। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভায় জুন ২০২৬ মাসের উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বক্তারা মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসনের নিবিড় তদারকি, আইন প্রয়োগ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

সভায় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন নাগরিক সমস্যা ও জনভোগান্তির বিষয় তুলে ধরেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। বেতাগী থানার ওসি মো. হারুন-অর-রশিদ বলেন, “সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” তিনি মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বামনা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রস্তুতিমূলক সভা অন

বামনা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রস্তুতিমূলক সভা অন

ad300