ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বরগুনায় মা ও দুই শিশুর মৃত্যুর ঘটনায় স্বজনদের পাশে দাঁড়ালেন পিপি নুরুল আমিন

  • প্রকাশের সময় : Jun 6, 2026 ইং
বরগুনায় মা ও দুই শিশুর মৃত্যুর ঘটনায় স্বজনদের পাশে দাঁড়ালেন পিপি নুরুল আমিন ছবির ক্যাপশন: বরগুনায় মা ও দুই শিশুর মৃত্যুর ঘটনায় স্বজনদের পাশে দাঁড়ালেন পিপি নুরুল আমিন
ad728

বরগুনা প্রতিনিধি (ইমরান): বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই শিশুকন্যার মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় নিহত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে গেছেন বরগুনা পৌর বিএনপির সাবেক সভাপতি, বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন।

গত শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তিনি বরগুনা পৌর শহরের কালিবাড়ি এলাকায় নিহত ইতি রাণীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির, সিনিয়র বিএনপি নেতা বাবুল হাওলাদার, অ্যাডভোকেট গোলাম রসুল শিমুল, মো. কামাল হোসেন, বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম, গোলাম মাওলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন অ্যাডভোকেট নুরুল আমিন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, ঘটনাটি সম্পর্কে জাতীয় সংসদ এর মাননীয় চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি অবগত রয়েছেন। তিনি আমাকে পরিবারের সর্বদা খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমি ঢাকায় অবস্থান করায় আসতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আমি আপনাদের আশ্বস্ত করছি, প্রশাসনের সাথে কথা বলে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত করা হবে।

তিনি আরও বলেন, যদি এ ঘটনার সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। একজন আইনজীবী এবং রাষ্ট্রের পক্ষের কৌঁসুলি হিসেবে আমি আপনাদের হয়ে আইনি লড়াইয়ে পাশে থাকব। কোনো ভয় বা উদ্বেগে ভুগবেন না। ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং আপনারা ন্যায়বিচার পাবেন।

উল্লেখ্য, গত ৩ জুন বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি পৃথক কক্ষ থেকে ইতি রাণী (৩৪) এবং তার দুই কন্যা আরাধা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাসের (৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে’—বরগুনায় সংবাদ সম্মেলনে নারীর

‘সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে’—বরগুনায় সংবাদ সম্মেলনে নারীর

ad300