ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বরগুনায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : May 13, 2026 ইং
বরগুনায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ad728
বরগুনা প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ১৪৪৭ হিজরি/২০২৬ খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে কর্মসূচি প্রণয়ন ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা।

উক্ত সভায় ঈদের জামাতের সময়সূচি নির্ধারণ, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, পশু কোরবানি পরবর্তী বর্জ্য অপসারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং যানজট নিরসনসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লা বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনে জেলা পরিষদ সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, ঈদ-উল-আযহা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে, যাতে জনস্বাস্থ্যের কোনো ঝুঁকি তৈরি না হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ও পশুর হাট মনিটরিং কার্যক্রমে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল ও বরগুনা পৌরসভার প্রশাসক। বরগুনা সদর উপজেলার ইউএনও শাহ আজিজ, জেলা পুলিশের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশন, মসজিদ ও মাদ্রাসার ইমাম, বিসিক ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, সাংবাদিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় তালাকপ্রাপ্ত নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষন ও ভিডিও ধ

বরগুনায় তালাকপ্রাপ্ত নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষন ও ভিডিও ধ

ad300