ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগে শ্রমিকদল নেতা ও লাইনম্যানকে আটক!

  • প্রকাশের সময় : May 5, 2026 ইং
আমতলীতে সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগে শ্রমিকদল নেতা ও লাইনম্যানকে আটক! ছবির ক্যাপশন: আমতলীতে সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগে শ্রমিকদল নেতা ও লাইনম্যানকে আটক!
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদা আদায়ের সময় পৌর শ্রমিকদলের এক নেতা ও এক লাইনম্যানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দুপুরে আমতলী চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে আমতলী চৌরাস্তায় সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ডে বিভিন্ন যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৭ মার্চ শ্রমিকদলের অভ্যন্তরীণ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে স্ট্যান্ডগুলোতে সব ধরনের চাঁদা আদায় বন্ধ করা হয়।

তবে অভিযোগ রয়েছে, গত এপ্রিল মাসের শেষ দিক থেকে পুনরায় চাঁদা আদায় শুরু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে চাঁদা আদায়ের সময় পুলিশ অভিযান চালিয়ে পৌর শ্রমিকদলের সভাপতি মো. মিল্টন হাওলাদার ও লাইনম্যান সুমনকে আটক করে। এ সময় স্ট্যান্ডে চলমান চাঁদা আদায়ও বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সিএনজি ও মাহেন্দ্র চালকদের অভিযোগ, কিছুদিন বন্ধ থাকার পর আবারও চাঁদা আদায় শুরু হওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এবং চাপে ছিলেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান, চাঁদা আদায়ের সময় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় পাথরঘাটায় সেমিন

মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় পাথরঘাটায় সেমিন

ad300