ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে ৯৫ বছর বয়সী বৃদ্ধের জমি আত্মসাতের অভিযোগ-

  • প্রকাশের সময় : May 1, 2026 ইং
আমতলীতে ৯৫ বছর বয়সী বৃদ্ধের জমি আত্মসাতের অভিযোগ- ছবির ক্যাপশন: আমতলীতে ৯৫ বছর বয়সী বৃদ্ধের জমি আত্মসাতের অভিযোগ!
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় ৯৫ বছর বয়সী এক অসহায় বৃদ্ধের বন্দোবস্তপ্রাপ্ত জমি প্রতারণার মাধ্যমে আত্মসাৎ ও অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তোমেজ গাজী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার আঠারগাছিয়া এলাকার বাসিন্দা তোমেজ গাজী দীর্ঘদিন ধরে তার বন্দোবস্তপ্রাপ্ত ভোগদখলীয় জমিতে বসবাস করে আসছেন। প্রায় তিন বছর আগে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসার খরচ জোগাতে তিনি নিজের ৩০ শতাংশ জমি ৭৫ হাজার টাকার বিনিময়ে বন্ধক রাখেন। অভিযোগ রয়েছে, বন্ধকি দলিল করার কথা বলে অভিযুক্তরা কৌশলে জমি হস্তান্তরের কাগজপত্র তৈরি করে নেয়।

পরবর্তীতে অভিযুক্তরা ওই জমির মালিকানা দাবি করে সেখানে প্রবেশ করে সীমানা পিলার ভাঙচুর এবং দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ ঘটনায় একই এলাকার মো. জাকারিয়া হাং (৩৫), মো. রুমান হাং (৩১), মো. বাহাউদ্দিন হাং (৫৭) ও মোসা. সুখি বেগম (২৮)-কে আসামি করে গত ৬ এপ্রিল আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এ মামলা দায়ের করা হয়।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য আদালতের সিএসআই আনোয়ার হোসেনকে দায়িত্ব দেন।

মামলার তদন্ত চলাকালে গত ২৭ এপ্রিল অভিযুক্তরা জমিতে মাটি কেটে ঘর নির্মাণের উদ্যোগ নেয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তোমেজ গাজী বাধা দিলে তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

অভিযুক্তদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রধান অভিযুক্ত জাকারিয়া হাংয়ের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

এ বিষয়ে আদালতের তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় বরগুনার নিহত ১ ও আহত ৫

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় বরগুনার নিহত ১ ও আহত ৫

ad300