ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বেতাগীতে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান: আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবকরা!

  • প্রকাশের সময় : Aug 8, 2026 ইং
বেতাগীতে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান: আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবকরা! ছবির ক্যাপশন: Teaching in a risky building in Betagi: #দৈনিক_শেষকথা #বরগুনা_খবর #Daily_Seshkatha_Barguna_News
ad728
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার তালগাছিয়া দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। শ্রেণিকক্ষের ছাদ ও বিমের পলেস্তারা খসে রড বেরিয়ে পড়েছে। রডে ধরেছে মরিচা, কোথাও কোথাও ছাদের বড় অংশের পলেস্তারা ধসে পড়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৭ সালে এম. এ. মান্নান মৃধার প্রতিষ্ঠিত বিদ্যালয়টির পুরোনো ভবনটি দীর্ঘদিনের ব্যবহারে জরাজীর্ণ হয়ে পড়েছে। শ্রেণিকক্ষের বিভিন্ন স্থানে ফাটল ও ক্ষয় দেখা দিয়েছে। মাঝেমধ্যে ছাদ থেকে পলেস্তারা ও ইট-বালুর টুকরা খসে পড়ায় আতঙ্কে রয়েছে শিক্ষার্থীরা। সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাইশা আক্তার জানায়, ক্লাস চলাকালে ছাদ থেকে টুকরা খসে পড়লে তারা ভয় পায়। সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ ভবনেই বাধ্য হয়ে ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষক-শিক্ষার্থী সবাই চরম আতঙ্কে রয়েছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লীলা রানী মন্ডল জানান, ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে এবং অনেকে অন্য প্রতিষ্ঠানে চলে গেছে। দ্রুত ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণ প্রয়োজন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. কামাল হোসেন খান কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত নতুন একাডেমিক ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে গোডাঙ্গা খালের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন

আমতলীতে গোডাঙ্গা খালের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন

ad300