ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

তালতলীতে সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : Mar 30, 2026 ইং
তালতলীতে সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: তালতলীতে সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
ad728

অলিউল্লাহ ইমরান, বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় লালিত একটি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, নৌ-খেয়া লুট এবং সাধারণ মানুষের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। গত ২৪ মার্চ, ২০২৬ তারিখে এই হামলার ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ও স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন।

অভিযোগপত্র অনুযায়ী, নিশানবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: জাহিদ খান দীর্ঘ দিন ধরে এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করে আসছেন। তার বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ সমূহ:
 ঈদ-উল-ফিতরের ফিতরা এবং সরকারি বরাদ্দের চাল আত্মসাৎ করে একটি নিজস্ব সন্ত্রাসী বাহিনী লালন-পালন করেন,
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লাবাহী জাহাজ থেকে মালামাল ওঠানামা এবং স্থানীয় খেয়া পারাপারে একক আধিপত্য বজায় রাখতে অন্যদের বাধা দেন এবং প্রতিনিয়ত মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।
সম্প্রতি উপজেলা যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ একটি খেয়া (ট্রলার) পরিচালনা শুরু করলে জাহিদ মেম্বার তাদের কাছে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা চাঁদা দাবি করেন।
হামলার বিবরণ:
গত ২৪ মার্চ ২০২৬ তারিখে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জাহিদ মেম্বারের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র (রড, পাইপ, দা) নিয়ে হামলা চালায়।
 - হামলাকারীরা খেয়া ট্রলারের পরিচালক এবং ছাত্রদল নেতা মো: তারেক গাজী-কে বেধড়ক পিটিয়ে আহত করে।
 - তাকে বাঁচাতে এগিয়ে এলে স্থানীয় দোকানদার ছগির ও রোকেয়া-কেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। সন্ত্রাসীরা রোকেয়ার হাতের তালু ও কবজিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং দোকানটি লুট করে।
 - হামলা শেষে সন্ত্রাসীরা খেয়া ট্রলারটি ছিনতাই করে নিয়ে যায়, যা বর্তমানে জাহিদ মেম্বারের আস্তানার পাশে রাখা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহতদের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরগুনা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অভিযোগকারীর মতে, আহতরা বর্তমানে সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

ঘটনার পর স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ পুলিশকে খবর দিলে তালতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশি তৎপরতায় বিলম্ব হওয়ায় সন্ত্রাসীরা অস্ত্র লুকিয়ে ফেলার সুযোগ পেয়েছে।
তাঁতী দল নেতা মো: দেলোয়ার হোসেন তার লিখিত বক্তব্যে বলেন: "আওয়ামী লীগের দোসদের ৫ই আগস্টের পর বিএনপিতে আশ্রয় দেওয়ার ফলে দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, লুটকৃত ট্রলার উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
- মো: দেলোয়ার হোসেন (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, তালতলী উপজেলা শাখা) কর্তৃক বরগুনা প্রেসক্লাবে পেশকৃত লিখিত বক্তব্যের প্রেক্ষিতে সংবাদটি পরিবেশন করা হলো।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৭ জুন ২০২৬ রোজ বুধবারের প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

১৭ জুন ২০২৬ রোজ বুধবারের প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300