ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় তালাকপ্রাপ্ত নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষন ও ভিডিও ধারণের অভিযোগে আদালতে মামলা

  • প্রকাশের সময় : Apr 12, 2026 ইং
বরগুনায় তালাকপ্রাপ্ত নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষন ও ভিডিও ধারণের অভিযোগে আদালতে মামলা ছবির ক্যাপশন: বরগুনায় তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ!
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় এক তালাকপ্রাপ্ত নারী টেইলারকে জোরপূর্বক ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি মামলাটি গ্রহণ করে জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) সাত দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামি মো. মামুন চৌকিদার (৩৫), তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সোনাউঠা গ্রামের বাসিন্দা।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ভুক্তভোগী নারী তালাকপ্রাপ্ত হওয়ার পর সোনাউঠা গ্রামে রাস্তার পাশে একটি টেইলারিং দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। ওই দোকানের পাশেই আসামি মামুন একটি ফার্মেসি পরিচালনা করতেন। এ সময় রিলিফের চাল পাইয়ে দেওয়ার কথা বলে তিনি ভুক্তভোগীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন এবং প্রায়ই তার দোকানে যাতায়াত করতেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ২৭ আগস্ট দুপুরে ভুক্তভোগী নারী দোকানের পেছনের বারান্দায় বিশ্রাম নেওয়ার সময় ঘুমিয়ে পড়লে আসামি দোকানে প্রবেশ করে তাকে স্পর্শ করে। এতে তার ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার করার চেষ্টা করেন। এ সময় আসামি তার মুখ চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে। পরে ওই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বারবার শারীরিক সম্পর্কে বাধ্য করে। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হলে আসামি বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে গর্ভপাতের জন্য চাপ দেয়। পরবর্তীতে আসামির দেওয়া ওষুধ সেবনের পর তার রক্তপাত শুরু হয় এবং অসুস্থ অবস্থায় স্থানীয় এক নারীর সহযোগিতায় তার গর্ভপাত করানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ চলতি মাসের ৮ এপ্রিল বিকেলে বিয়ের কথা বলে আবারও ভুক্তভোগীকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরদিন বিয়ের বিষয়ে জানতে চাইলে আসামি বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং জানায় তার পূর্বে বিবাহিত স্ত্রী রয়েছে।

পরে ভুক্তভোগী বিষয়টি আত্মীয়স্বজনকে জানিয়ে আদালতে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি গ্রহণ করে ঘটনার সত্যতা যাচাইয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখাকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্যোগ মোকাবিলায় বরগুনায় সিপিপির মাঠ মহড়া:

দুর্যোগ মোকাবিলায় বরগুনায় সিপিপির মাঠ মহড়া:

ad300