ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনা জেনারেল হাসপাতালে চোর আটক: আনসার সদস্যরা তাকে পুলিশে দেন

  • প্রকাশের সময় : Aug 4, 2026 ইং
বরগুনা জেনারেল হাসপাতালে চোর আটক: আনসার সদস্যরা তাকে পুলিশে দেন ছবির ক্যাপশন: বরগুনা জেনারেল হাসপাতালে চোর আটক: আনসার সদস্যরা তাকে পুলিশে দেন
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর টাকা চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। গত সোমবার (৩ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, চিকিৎসাধীন মো. জামাল মিয়া (৬০) ঘুমিয়ে থাকা অবস্থায় অনিক চন্দ্র (৪৭) নামে এক ব্যক্তি মোবাইল চার্জে দেওয়ার কথা বলে তার জামার পকেট থেকে টাকা নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। কিছুক্ষণ পর ঘুম থেকে জেগে টাকা না পেয়ে জামাল মিয়া বিষয়টি কর্তব্যরত আনসার সদস্য আব্দুল জলিল ও আশীষ কুমারকে জানান। এ সময় পাশের শয্যায় থাকা এক রোগী সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে পারবেন বলে জানান। খবর পেয়ে আনসার সদস্য আব্দুল জলিল ও আশীষ কুমার টহলরত সদস্য সাইফুল ইসলাম তারেক ও সঞ্জীব হাওলাদারকে সঙ্গে নিয়ে হাসপাতালের প্রবেশ ও বহির্গমন পথের নিরাপত্তা জোরদার করেন। পরে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন অনিক চন্দ্রকে আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে রোগী, স্বজন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরি, ছিনতাই, দালালচক্র ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২!

বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২!

ad300