ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি বিষয়ে চিকিৎসকদের ওরিয়েন্টেশন সভা:

  • প্রকাশের সময় : Jun 14, 2026 ইং
বরগুনায় যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি বিষয়ে চিকিৎসকদের ওরিয়েন্টেশন সভা: ছবির ক্যাপশন: বরগুনায় যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি বিষয়ে চিকিৎসকদের ওরিয়েন্টেশন সভা:
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধ, শনাক্তকরণ এবং চিকিৎসা ব্যবস্থাপনা জোরদারে বরগুনায় চিকিৎসকদের নিয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বরগুনা সিভিল সার্জন অফিস ও ব্র্যাক বরগুনার যৌথ আয়োজনে, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সহযোগিতায় “Networking Meeting/Orientation with Medical Graduate Practitioners/Pediatricians on Basic TB, Malaria, HIV” শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ্। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পরিচালক ডা. হুমায়ূন শাহিন খান, অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. ইউনুস আলী এবং অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. হারুন অর রশিদ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), ব্র্যাকের জেলা সমন্বয়কারী, স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজারসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধে বর্তমান চ্যালেঞ্জ, রোগ শনাক্তকরণ পদ্ধতি, চিকিৎসা ব্যবস্থাপনা এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা রোগ নিয়ন্ত্রণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ্ বলেন, এ ধরনের ওরিয়েন্টেশন সভা স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধি এবং যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালন: বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরু

বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালন: বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরু

ad300