ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে ১২ কি.মি. খাল:খননে ৬৫০ হেক্টর জমিতে বাড়তে পারে কৃষি উৎপাদন

  • প্রকাশের সময় : Aug 12, 2026 ইং
তালতলীতে ১২ কি.মি. খাল:খননে ৬৫০ হেক্টর জমিতে বাড়তে পারে কৃষি উৎপাদন ছবির ক্যাপশন: তালতলীতে LGED-এর ১২ কি.মি. খাল:খননে ৬৫০ হেক্টর জমিতে বাড়তে পারে কৃষি উৎপাদন
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নে নয়াপাড়া পাজরভাঙ্গা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যক্রম ও জনসম্পৃক্ততা পর্যবেক্ষণ করেছেন বরগুনা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান। এ সময় তিনি সমিতির আওতাধীন ক্যাচমেন্ট এলাকার স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে এলাকার পানি নিষ্কাশন, সেচব্যবস্থা ও কৃষি উৎপাদনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, নয়াপাড়া পাজরভাঙ্গা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আওতায় প্রায় ১২ কিলোমিটার খাল খনন করা হলে এলাকার পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে। এতে প্রায় ৬৫০ হেক্টর কৃষিজমিতে সেচ ও ড্রেনেজ সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।

খাল খননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমার পাশাপাশি শুষ্ক মৌসুমে কৃষিজমিতে প্রয়োজনীয় সেচের পানি সরবরাহ সহজ হবে। এর মাধ্যমে ধান, তরমুজসহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার নানা সমস্যার কারণে কৃষিকাজে তাদের ভোগান্তি পোহাতে হয়। খালগুলো খনন ও পানি ব্যবস্থাপনার উন্নয়ন করা হলে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি ফসলের উৎপাদন বাড়বে এবং তাদের আয়ও বৃদ্ধি পাবে।

মতবিনিময়কালে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান স্থানীয় জনগণের মতামত ও সমস্যাগুলো শোনেন এবং পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নে জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।সংশ্লিষ্টদের আশা, পরিকল্পিতভাবে ১২ কিলোমিটার খাল খনন ও পানি ব্যবস্থাপনার উন্নয়ন বাস্তবায়িত হলে বড়বগী ইউনিয়নের কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। বাড়বে কৃষি উৎপাদন, উপকৃত হবেন কয়েক শ কৃষক পরিবার এবং সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বরগুনায় বিএনপির লিফলেট বিতরণ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বরগুনায় বিএনপির লিফলেট বিতরণ

ad300