ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনার এক কর্মকর্তার জমিতে আদালতের স্থিতাবস্থা আদেশ অমান্যের অভিযোগে সংবাদ সম্মেলন বরগুনায় যুবলীগ নেতার অবৈধ গরুর খামারে অতিষ্ঠ এলাকাবাসী! বরগুনায় অবৈধভাবে চলছে রেণু পোনা আহরণ, হুমকিতে নদীর জীববৈচিত্র্য! বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠান ১৯ এপ্রিল ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা Daily Seshkatha বরগুনায় জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বরগুনায় প্রাইম ব্যাংক আয়োজিত স্কুল ক্রিকেটে রাফিনের অগ্নিঝরা বোলিং পাথরঘাটা থানা পরিদর্শন করলেন বরগুনার জেলা প্রশাসক পাথরঘাটায় কিশোরীর ঝুলন্ত লাশ: দাফনের সময় মায়ের নিখোঁজে রহস্য! বরগুনায় ঋণের কথা বলে বাবার ২ একর জমি লিখে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে! বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের দাবিতে আমতলীতে ৩ দিনের গণঅনশন বরগুনা জেলা প্রশাসকের পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন পাথরঘাটায় নিরাপদ পানি নিশ্চিতে গণশুনানি: আমতলী মফিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত ১৬ এপ্রিল বৃহস্পতিবার ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা - DailySeshkatha ৫৮ দিনের সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা বরগুনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা বরগুনার আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণে "স্টেকহোল্ডার সভা" অনুষ্ঠিত

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩

  • প্রকাশের সময় : Apr 14, 2026 ইং
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩ ছবির ক্যাপশন: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণের সূচনা হয়। জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’-এর সুরে নতুন বছরকে বরণ করে নেন উপস্থিত দর্শক-শ্রোতারা। অতিথিদের ফুলেল শুভেচ্ছা এবং বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন রাখা হয় সার্কিট হাউজে।
ad728
বরগুনা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে বরগুনায় উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী শিমুলতলা মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়,

সকাল ৮টায় শিমুলতলা মঞ্চে মেলার উদ্বোধন করা হয়। এতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ‘এসো হে বৈশাখ’ সঙ্গীতানুষ্ঠান, নৃত্য পরিবেশনা এবং "পায়রা উড়িয়ে" অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়,

সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে "বৈশাখী শোভাযাত্রা" ও বর্ণাঢ্য র‍্যালি বের হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও গ্রামীণ ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিমুলতলা মেলা মাঠে গিয়ে শেষ হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ,জেড,এম সালেহ ফারুক, বিজ্ঞ পিপি (বরগুনা জজ কোর্ট) ও সাবেক পৌর বিএনপির আহবায়ক নুরুল আমিন, বিএনপি নেতা জাফর ও মিজানসহ বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সেক্রেটারি ইমরান ও অন্যান্য অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্রশীল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, এডিসি শিক্ষা, সদর উপজেলার ইউএনও, পুলিশ সুপার ইব্রাহিমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী এবং সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

বিকেলে অনুষ্ঠিত হবে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, যার মধ্যে থাকবে হাডুডু, পুকুর থেকে হাঁস ধরা এবং কলাগাছ থেকে কলসী নামানোর প্রতিযোগিতা। বিকালে শুরু হতে যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে থাকবে গান, নৃত্য ও আবৃত্তিতে মুখরিত হয়ে উঠবে শিল্পকলা এবং ঐতিহ্যবাহী শিমুলতলার মাঠ।

দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে বরগুনাবাসী আনন্দ-উচ্ছ্বাসে দিনের প্রথম প্রহর থেকেই বরণ করে নেয় নতুন বাংলার নতুন বছরকে। একইভাবে জেলার পাথরঘাটা, বামনা, বেতাগী, আমতলী ও তালতলী উপজেলাতেও উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানের শেষাংশে রয়েছে পুরস্কার বিতরণী ও শিল্পকলায় সাংস্কৃতি অনুষ্ঠান। 

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (অতিরিক্ত জেলা প্রশাসক- সার্বিক) অনিমেষ বিশ্বাস ও সদস্য সচিব (বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও সাবেক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান) রেজবুল কবির।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা জেলা প্রশাসকের পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্য

বরগুনা জেলা প্রশাসকের পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্য

ad300