‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন আমতলীর আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ

বরগুনায় কোটি টাকার সম্পদ, কাস্টমস কর্মকর্তা দুই ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন!

  • প্রকাশের সময় : Nov 23, 2026 ইং
বরগুনায় কোটি টাকার সম্পদ, কাস্টমস কর্মকর্তা দুই ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন! ছবির ক্যাপশন: Questions arise over the source of wealth of two customs official siblings following allegations of unexplained assets, cash-filled cartons discovered under a bed, and ownership of crores worth of land in Barguna and plots and flats in Dhaka.
ad728


খাটের নিচে কার্টনভর্তি টাকা, গৃহকর্মীর চোখে ধরা পড়ার পর স্বামী-স্ত্রীর বিরোধ; বরগুনায় কোটি টাকার জমি ও ঢাকায় প্লট-ফ্ল্যাটের মালিকানা! দুদকে অভিযোগ কাস্টমস কর্মকর্তা দুই ভাই-বোনের বিরুদ্ধে-

বরগুনা থেকে অনুসন্ধানী রিপোর্ট: সরকারি চাকরিতে যোগদানের পর কাস্টমস ক্যাডারের দুই সহোদর কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। বরগুনা শহরে জমি কেনা, ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্লট ও ফ্ল্যাটের মালিকানা এবং সম্পদের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়েছে। অভিযোগের তদন্তে বাবার নামে মাছের খামার থেকে আয়ের দাবি করা হলেও সেই খামারের জমির পরিমাণ ও অস্তিত্ব নিয়ে দেখা দিয়েছে অসংগতি। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ২৯তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা এনামুল হক এবং তার ছোট বোন ৩১তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি। অভিযোগ অনুযায়ী, চাকরিতে যোগদানের পর তারা নিজেদের ও পরিবারের সদস্যদের নামে বরগুনা, পূর্বাচল, ঝিলমিল, লালমাটিয়া, পশ্চিম আগারগাঁও এবং মিরপুরসহ বিভিন্ন এলাকায় জমি, প্লট ও ফ্ল্যাট কিনেছেন। এসব সম্পত্তি কেনার অর্থের উৎস এবং ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য নিয়ে অনুসন্ধানের দাবি জানিয়েছেন অভিযোগকারী-

বরগুনা শহরে কোটি টাকার জমি: অভিযোগ ও সংশ্লিষ্ট দলিলের তথ্য অনুযায়ী, এনামুল হক বরগুনা শহরে ২৬ শতাংশ জমি কিনেছেন। ২০১৫ সালের ১১ আগস্ট বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসে জমিটি নিবন্ধন করা হয়। দলিল নম্বর ৩৭৫৬/২০১৫। দলিলে জমির মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। অভিযোগকারীর দাবি, বর্তমানে জমিটির বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। একই বছর পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে এনামুল হক ও তার স্ত্রী নাহিদা পারভীনের নামে ৭ কাঠা ৮ ছটাক জমি কেনা হয়। দলিল নম্বর ১০৮২৮/২০১৫। অভিযোগ অনুযায়ী, জমিটির প্রকৃত ক্রয়মূল্য ছিল আড়াই কোটি টাকা। তবে দলিলে মূল্য দেখানো হয়েছে ৫০ লাখ টাকা।

মায়ের নামে সম্পত্তি: ২০১৪ সালে এনামুল হকের মা খাদিজা বেগমের নামে বরগুনা পৌর এলাকায় টিনশেড বাড়িসহ ১৪ দশমিক ৩১ শতাংশ জমি কেনা হয়। বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসে ২৯১৭/২০১৪ ও ৩০৫৭/২০১৪ নম্বর দলিলে সম্পত্তি দুটি নিবন্ধিত হয়। দলিল অনুযায়ী, জমি দুটির মোট মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ ৭ হাজার টাকা। তবে অভিযোগকারীর দাবি, ওই সময় সম্পত্তি কিনতে ৩ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল। বর্তমানে জমিটির মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, সম্পত্তি কেনার অর্থের জোগান দেন এনামুল হক ও জিলাইকা তামান্না লিপি। তবে এ দাবির স্বাধীন যাচাই এবং অর্থের উৎস অনুসন্ধান প্রয়োজন।

পূর্বাচল ও ঝিলমিলে প্লট : ২০১৫ সালে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে জিলাইকা তামান্না লিপি ও তার ছোট বোন জিনাত জাহান তানজিলার নামে একটি প্লট কেনা হয়। দলিল নম্বর ৭৫৬৫/২০১৫। প্লটটি ১১ নম্বর সেক্টরের ৪০৯/এ/সি সড়কের ২ নম্বর প্লটে অবস্থিত। অভিযোগ অনুযায়ী, প্লটটির প্রকৃত ক্রয়মূল্য ছিল প্রায় ৩ কোটি টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয়েছে ২৫ লাখ টাকা। বর্তমানে এর বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।

২০২২ সালে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের ৮ নম্বর প্লট কেনেন জিলাইকা তামান্না লিপি। দলিল নম্বর ১২৩০৯/২০২২। অভিযোগ অনুযায়ী, প্লটটির ক্রয়মূল্য ছিল ১ কোটি ৪০ লাখ টাকা। দলিলে দেখানো হয়েছে ২১ লাখ টাকা।

বাবার মাছের খামার নিয়ে অসংগতি: দুই ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে দুদকে অভিযোগ জমা পড়ার পর তাদের বাবা আবদুস সোবহানের নামে মাছের খামার থেকে আয়ের দাবিটি সামনে আসে- এনামুল হক দুদকের কর্মকর্তাদের কাছে দাবি করেন, তার বাবার প্রায় ১২ একর জমিতে মাছের খামার রয়েছে। সেখান থেকে প্রতিবছর উল্লেখযোগ্য আয় হয়। এই তথ্য যাচাই করতে ২০২৪ সালের ৬ মে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে বরগুনার জেলা মৎস্য কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে খামারের নিবন্ধন, জমির খতিয়ান ও দাগ নম্বর, মালিকানার নথি, লিজের চুক্তিপত্র, উৎপাদন, ব্যয় ও আয়ের হিসাবসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে প্রতিবেদন দিতে বলা হয়।

অভিযোগ অনুযায়ী, প্রয়োজনীয় নথি যাচাই না করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে প্রতিবেদন পাঠান মৎস্য কর্মকর্তা। প্রতিবেদনে এনামুলের বাবাকে মৎস্যচাষি হিসেবে উল্লেখ করা হয়। একই প্রতিবেদনে খামারের জমির পরিমাণ ১৪ একর বলা হয়। এনামুল হকের দাবি করা ১২ একরের সঙ্গে প্রতিবেদনে উল্লেখিত ১৪ একরের পার্থক্য নিয়েও প্রশ্ন উঠেছে। সরেজমিন অনুসন্ধানে খামারের অস্তিত্ব পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্থানীয় কয়েকজনের বক্তব্য অনুযায়ী, সেখানে কিছু ফলের গাছ রয়েছে।

বাসায় কার্টনভর্তি টাকা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ: প্রায় ২০১৫ সালের দিকে জিলাইকা তামান্না লিপি ও তার স্বামী আসলাম খানের বাসায় কাজ করতেন এক কিশোরী গৃহকর্মী। তার বর্ণনা অনুযায়ী, একদিন ঘর পরিষ্কার করার সময় খাটের নিচে রাখা একটি কার্টন পড়ে যায়। কার্টনের ভেতরে টাকার বান্ডিল দেখে ভয় পেয়ে তিনি গৃহকর্তাকে জানান। সাবেক ওই গৃহকর্মীর দাবি, বাসায় বিপুল পরিমাণ টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। একপর্যায়ে স্বামীকে বশে আনতে পানি পড়া খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল বলেও তিনি দাবি করেন।


স্বামীর অভিযোগ, সংসারে অশান্তির সূত্র সম্পদ নিয়ে: জিলাইকা তামান্না লিপির স্বামী আসলাম খান নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। নাটোর জেলা নির্বাচন অফিসার হিসেবে দায়িত্ব পালনের সময় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। স্ত্রীর করা যৌতুকের মামলায় তিনি সাড়ে ১৪ মাস কারাগারে ছিলেন। মামলাটি বিচারাধীন। আসলাম খানের দাবি, তিনি কখনো ঘুষ নেননি। স্ত্রী কাস্টমস ক্যাডারে যোগ দেওয়ার পর সংসারে অশান্তি শুরু হয় এবং বড় ভাই এনামুল হকের ইশারায় তার বিরুদ্ধে যৌতুকের মামলাও করা হয়েছে,
তার ভাষ্য অনুযায়ী, ২০১১ সালে নবাবগঞ্জে থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার সময় জিলাইকা তামান্না লিপিকে বিয়ে করেন তিনি। তখন লিপি ইডেন কলেজে পড়তেন। পড়াশোনার সুবিধার জন্য পুরান ঢাকায় বাসা নেওয়া হয়। ওই বাসায় এনামুল হকও থাকতেন বলে দাবি করেন আসলাম রহমান।

এ বিষয়ে এনামুলের বক্তব্য: সম্পদের বিষয়ে জানতে চাইলে এনামুল হক বলেন, তার নামে থাকা সব সম্পদের তথ্য আয়কর নথিতে রয়েছে। বাবাকে মৎস্যচাষি সাজিয়ে সম্পদের উৎস বৈধ দেখানোর অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ---

জিলাইকা তামান্না লিপির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সারসংক্ষেপ জানিয়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি!

অভিযোগকারীর দাবি, সম্পদের উৎস নিয়ে দুদকে অভিযোগ জমা দেওয়ার পর তদন্তের নামে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে। মাছের খামারের অস্তিত্ব, জমির পরিমাণ, আয়-ব্যয়ের হিসাব এবং সম্পত্তি কেনার অর্থের উৎস যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বরগুনায় জমি কেনা থেকে শুরু করে ঢাকার বিভিন্ন আবাসিক প্রকল্পে সম্পত্তি অর্জনের অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। সংশ্লিষ্ট দলিল, ব্যাংক লেনদেন, আয়কর নথি, সম্পদ বিবরণী এবং দুদকের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা ছাড়া এসব অভিযোগের চূড়ান্ত সত্যতা নির্ধারণ করা সম্ভব নয়।অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য এবং দুদকের তদন্তের প্রকৃত অগ্রগতি জানা গেলে সম্পদের উৎস নিয়ে ওঠা প্রশ্নগুলোর উত্তর পাওয়া যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬ জুন ২০২৬ শনিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

৬ জুন ২০২৬ শনিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

ad300