‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা

বামনায় দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

  • প্রকাশের সময় : Nov 23, 2026 ইং
বামনায় দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ছবির ক্যাপশন: File or symbolic image related to allegations of irregularities and embezzlement against the superintendent of Chalabhanga Dakhil Madrasa in Bamna, Barguna.
ad728

খেলার মাঠে সবজি চাষ, নির্মাণসামগ্রী বিক্রি ও শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার বাকি বিল্লাহর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় ও সংশ্লিষ্টদের অভিযোগ, মাদ্রাসার শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠে সবজি চাষ এবং মাঠের ঘাস কেটে বিক্রি করছেন সুপার। এছাড়া ভবন নির্মাণের রড চুরি করে বিক্রি এবং ইট, বালু ও পাথর সরিয়ে নিজের তিনতলা বাড়ি নির্মাণে ব্যবহারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার ফির নামে নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। অন্যদিকে, অনিয়মের প্রতিবাদ করলে শিক্ষকদের বেতন আটকে দেওয়ার মাধ্যমে হয়রানি করা হয় বলেও অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা সুপার বাকি বিল্লাহর বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলী উপজেলা ও পৌর প্রশাসনের বিরুদ্ধে ফেসবুক লাইভে অভিযোগ ও

আমতলী উপজেলা ও পৌর প্রশাসনের বিরুদ্ধে ফেসবুক লাইভে অভিযোগ ও

ad300