‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা

বরগুনায় জলবায়ু ন্যায্যতা ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : Nov 16, 2026 ইং
বরগুনায় জলবায়ু ন্যায্যতা ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন: Coastal residents and social activists form a human chain in Barguna demanding climate justice, fair compensation, and sustainable embankments to protect vulnerable communities.
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, জলবায়ু ন্যায্যতা, ক্ষতিপূরণ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা নদীবন্দর এলাকায় জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে এবং লিডার্সের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ, তরুণ-তরুণী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তাঁদের হাতে জলবায়ু ন্যায্যতা, পরিবেশ সংরক্ষণ এবং উপকূলীয় মানুষের অধিকার আদায়ের দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলের সাধারণ মানুষ দায়ী না হলেও এর সবচেয়ে ভয়াবহ প্রভাব মোকাবিলা করতে হচ্ছে তাঁদেরই। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অস্বাভাবিক জোয়ার, নদীভাঙন ও লবণাক্ততা বাড়ছে। এতে কৃষিজমি, মৎস্যসম্পদ, বসতবাড়ি ও মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁরা বলেন, জলবায়ু সংকট এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি উপকূলীয় মানুষের জীবন, জীবিকা, মানবাধিকার ও অস্তিত্বের সংকট। তাই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের জন্য অধিক দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ আদায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। বক্তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চলে টেকসই ও মানসম্মত বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। দুর্বল ও ঝুঁকিপূর্ণ বাঁধের কারণে সামান্য জোয়ার কিংবা প্রাকৃতিক দুর্যোগেই জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে। নদীভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও আবাদি জমি। তাই সাময়িক সংস্কারের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তুলতে হবে। উপকূলীয় নারীদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে বক্তারা বলেন, দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও জীবিকার সংকটে নারীরা সবচেয়ে বেশি প্রতিকূলতার মুখোমুখি হন। তাই জলবায়ু অভিযোজন ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও সাংবাদিক মনির হোসেন কামাল। এ সময় বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, তারুণ্যের শেকড় সংগঠনের সদস্য মো. বনি আমিন, যুব রেডক্রিসেন্টের প্রধান মো. সজিব হোসেন, সংগঠনটির সদস্য ফারজানা আফরিন তানিয়াসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জাফর সালেহ। বক্তারা আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে উপকূলীয় জনগোষ্ঠীর দাবি ও বাস্তব অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার আহ্বান জানান। তাঁরা বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, জলবায়ু তহবিল, অভিযোজন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর ও বাস্তবসম্মত অর্থায়ন নিশ্চিত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সবার আগে বাংলাদেশ—দেশপ্

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সবার আগে বাংলাদেশ—দেশপ্

ad300