‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

তালতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে রাতভর নাচ-গানের আসর!

  • প্রকাশের সময় : Nov 1, 2026 ইং
তালতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে রাতভর নাচ-গানের আসর! ছবির ক্যাপশন: তালতলীতে স্কুল কক্ষের তালা ভেঙে রাতভর নাচ-গানের আসর!
ad728

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমতি ছাড়াই কক্ষের তালা ভেঙে রাতভর নাচ-গানের আসর বসানোর অভিযোগ উঠেছে ফুটবল আয়োজন কমিটির বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে রাতে পিকনিকের আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের সীমানা টপকে ভেতরে প্রবেশ করে একটি কক্ষের তালা ভেঙে সেখানে নাচ-গানের আসর বসানো হয় বলে অভিযোগ রয়েছে। আয়োজনে আমতলী থেকে দুই নারীকে আনা হয়েছিল বলে জানান সংশ্লিষ্ট কমিটির সদস্য মোয়াজ্জেম তালুকদার (আলাল) - বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার ঢালি জানান, তাঁকে না জানিয়েই এ আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের দেয়াল টপকে প্রবেশ এবং কক্ষের তালা ভাঙার বিষয়টি তিনি পরে জানতে পেরেছেন। তালতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। প্রধান শিক্ষককে তলব করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার জানান, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আয়োজন করা ঠিক হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার আমতলীতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

বরগুনার আমতলীতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

ad300