ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনার পাথরঘাটায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশের সময় : Mar 13, 2026 ইং
বরগুনার পাথরঘাটায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ছবির ক্যাপশন: বরগুনার পাথরঘাটায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ad728
স্টাফ রিপোর্টার, পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় গাছ থেকে পড়ে নূর মোহাম্মদ ঘরামী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় পাথরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রদীপ দত্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নূর মোহাম্মদ ঘরামী পাথরঘাটা সদর ইউনিয়নের বড়টেংরা এলাকার মরহুম সিরাজুল হক ঘরামীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সোহাগ আকন জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি গোসল করতে যাওয়ার সময় নূর মোহাম্মদকে একটি গাছের মগডালে উঠে ডাল কাটতে দেখেন। কিছুক্ষণ পর হঠাৎ চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখেন, তিনি গাছের নিচে পড়ে আছেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রদীপ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই নূর মোহাম্মদের মৃত্যু হয়েছে। তার বাম হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, ঘটনাটি পুলিশ জেনেছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে বজ্রাঘাতে কিশোর জেলের মৃত্যু

তালতলীতে বজ্রাঘাতে কিশোর জেলের মৃত্যু

ad300