ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে এক তরুণীর মৃত্যু

  • প্রকাশের সময় : Mar 23, 2026 ইং
তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে এক তরুণীর মৃত্যু ছবির ক্যাপশন: তালতলীতে গ্যাসের ট্যাবলেট খেয়ে এক তরুণীর মৃত্যু
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় অভিমানে গ্যাস ট্যাবলেট সেবন করে লামিয়া (বয়স-১৮) নামে এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত রবিবার (২২ মার্চ ২০২৬) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া গ্রামের প্রবাসী জাহাঙ্গীর গাজীর মেয়ে লামিয়ার সঙ্গে প্রায় ১০ মাস আগে নিশানবাড়িয়া ইউনিয়নের মোয়াপাড়া গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে আরিফ বিল্লাহর পারিবারিকভাবে বিয়ে হয়।

মেয়ের পরিবার জানায়, বিয়ের সময় উভয় পরিবারের মধ্যে সমঝোতা ছিল—লামিয়ার বাবা মালয়েশিয়া থেকে দেশে ফিরলে আনুষ্ঠানিকভাবে তাকে শ্বশুরবাড়িতে তুলে দেওয়া হবে। কিন্তু এর আগেই স্বামীর পরিবার তাকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। বিয়ের সময় প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে ছেলেকে একটি স্বর্ণের আংটি এবং মেয়েকে একটি নাকফুল উপহার দেওয়া হয়।

মেয়ের পরিবারের অভিযোগ, স্বামীর সঙ্গে অভিমান করেই লামিয়া গ্যাস ট্যাবলেট সেবন করেন। তবে ছেলের পরিবারের দাবি, গত এক মাস ধরে আরিফ বিল্লাহর সঙ্গে তার স্ত্রীর কোনো যোগাযোগ ছিল না।

গুরুতর অবস্থায় লামিয়াকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে পটুয়াখালী এলাকায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহতের স্বামী আরিফ বিল্লাহ মুঠোফোনে বলেন, পারিবারিকভাবে বিয়ে হলেও তার স্ত্রী তাকে পছন্দ করতেন না এবং তার সঙ্গে সংসার করতে চাইতেন না। তাদের পক্ষ থেকে কোনো যৌতুক দাবি করা হয়নি এবং শ্বশুরবাড়ি থেকে কিছু নেওয়া হয়নি। রমজান মাসে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার পর থেকে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। এছাড়া ২৮ রমজানে তার বাবা শ্বশুরবাড়িতে ঈদের বাজার, কাপড় ও কসমেটিক নিয়ে গেলেও তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে জানান তিনি।

তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার আমতলীর প্রান কেন্দ্রে হতে যাচ্ছে মিনি স্টেডিয়াম

বরগুনার আমতলীর প্রান কেন্দ্রে হতে যাচ্ছে মিনি স্টেডিয়াম

ad300