ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় শস্য নিরাপত্তা বীমা বিষয়ে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Jul 20, 2026 ইং
পাথরঘাটায় শস্য নিরাপত্তা বীমা বিষয়ে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: পাথরঘাটায় শস্য নিরাপত্তা বীমা বিষয়ে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
ad728
অলিউল্লাহ্ ইমরান, বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় কৃষকদের শস্য নিরাপত্তা বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং অধিক সংখ্যক কৃষককে এ সেবার আওতায় আনার লক্ষ্যে ব্র্যাক ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে এক দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২০ জুলাই) সকালে পাথরঘাটা অ্যাডাপ্টেশন ক্লিনিকে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা ও কৃষি সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন। কর্মশালায় শস্য বীমার গুরুত্ব, নিবন্ধন প্রক্রিয়া, ক্ষতিপূরণ পাওয়ার পদ্ধতি এবং জলবায়ুজনিত দুর্যোগে কৃষকদের আর্থিক সুরক্ষায় এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তানজিনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের এগ্রিকালচার অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট গাজী জাহিদুল ইসলাম, এক্সটেনশন অফিসার সাইমুন ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) মো. ইব্রাহিম খলিল, ব্রাঞ্চ ম্যানেজার (বিসিইউপি) শংকর কুমার বিশ্বাস এবং এরিয়া ম্যানেজার হাসান ওয়াকিল। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের প্রজেক্ট অপারেশন ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ আসাদুজ্জামান।

বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতি মোকাবিলায় শস্য নিরাপত্তা বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে কৃষকের আর্থিক ঝুঁকি কমবে এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে উঠবে।

প্রধান অতিথি তানজিনুল হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি আজ বড় ধরনের ঝুঁকির মুখে। শস্য নিরাপত্তা বীমা কৃষকদের জন্য একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক সহায়তা পেয়ে দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন। কৃষকদের এই সেবার আওতায় আসার বিষয়ে আরও সচেতন হতে হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে ভাঙা সেতু সংস্কারে

বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে ভাঙা সেতু সংস্কারে

ad300