ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে জেলা পরিষদের বাণিজ্যিক জমির খাজনা নির্ধারণে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : May 19, 2026 ইং
আমতলীতে জেলা পরিষদের বাণিজ্যিক জমির খাজনা নির্ধারণে মতবিনিময় সভা ছবির ক্যাপশন: আমতলীতে জেলা পরিষদের বাণিজ্যিক জমির খাজনা নির্ধারণে মতবিনিময় সভা
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী উপজেলায় জেলা পরিষদের মালিকানাধীন বাণিজ্যিক জমির বকেয়া মূল্য ও খাজনার হার নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে আমতলী জেলা পরিষদ ভবন চত্বরে পূর্বনির্ধারিত এ সভার আয়োজন করা হয়। সভায় জেলা পরিষদের জমি লিজ নিয়ে ব্যবসা পরিচালনাকারী ব্যবসায়ীরা অংশ নেন।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলীর ইউএনও জাফর আরিফ চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাদাদ মো: হাসনাইন পারভেজ আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক আহবায়ক কবির উদ্দিন ফকির, সহ আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবীবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা।

সভায় ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর মৃধা এবং বরগুনা জজ কোর্টের এপিপি জসিম উদ্দিন।

বক্তারা বলেন, বর্তমানে জেলা পরিষদের নির্ধারিত প্রতি স্কয়ার ফিট জমির খাজনা ৬০ টাকা ধার্য করা হয়েছে, যা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ব্যয়বহুল। তারা উল্লেখ করেন, পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলায় প্রতি স্কয়ার ফিটে ৬ থেকে ১০ টাকা হারে খাজনা নেওয়া হয়। তাই আমতলীতেও যৌক্তিক ও সমতা ভিত্তিক খাজনা হার নির্ধারণের দাবি জানান ব্যবসায়ীরা।

সভায় প্রধান অতিথি নজরুল ইসলাম মোল্লা ব্যবসায়ীদের দাবি ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের ছুটিতে মুখর বরগুনার পর্যটন কেন্দ্র, পর্যটকদের উপচে পড়া

ঈদের ছুটিতে মুখর বরগুনার পর্যটন কেন্দ্র, পর্যটকদের উপচে পড়া

ad300