ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় তিন সাংবাদিকসহ পাঁচ গুণীজন পেলেন সম্মাননা

  • প্রকাশের সময় : Sep 1, 2026 ইং
পাথরঘাটায় তিন সাংবাদিকসহ পাঁচ গুণীজন পেলেন সম্মাননা ছবির ক্যাপশন: পাথরঘাটায় তিন সাংবাদিকসহ পাঁচ গুণীজন পেলেন সম্মাননা
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় তিন সাংবাদিকসহ পাঁচ গুণীজনকে সম্মাননা দিয়েছে সুন্দরবন জনতা ক্লাব। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন—দৈনিক সমকালের পাথরঘাটা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. ইমাম হোসেন নাহিদ, বাংলা নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক শফিকুল ইসলাম খোকন এবং আরটিভির পাথরঘাটা প্রতিনিধি তাওহিদুল ইসলাম শুভ। সমাজসেবায় সম্মাননা পেয়েছেন মেহেদি শিকদার ও মিঠুন মিত্র। অনুষ্ঠানে প্রধান অতিথি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আলম বলেন, পাথরঘাটার উপকূলীয় অঞ্চলের অধিকাংশ মানুষ জেলে। তাদের কল্যাণে সুন্দরবন জনতা ক্লাবের উদ্যোগে চিকিৎসাসেবা, স্বেচ্ছায় রাস্তা মেরামত, দুর্যোগে শিক্ষার্থীদের সহায়তা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্লাবের সহযোগী বেলাল হোসেন জানান, জেলে পরিবারের উন্নয়ন ও উপকূলের মানুষের কল্যাণে ভবিষ্যতেও কাজ অব্যাহত থাকবে। তিনি বলেন, জেলেদের দাবির পরিপ্রেক্ষিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির ফলে বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে পাথরঘাটা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাসসহ চারজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট চিকিৎসাসেবা দেন। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলে পরিবারের ২৪০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহ আলম খান, সাবেক ইউপি সদস্য অলিউল ইসলাম বাবুল, ইউপি সদস্য আল আমিন হোসেন, বিএনপি নেতা জয়নাল সরকারসহ দুই শতাধিক জেলে উপস্থিত ছিলেন। এ সময় জেলেরা সুন্দরবন জনতা ক্লাবের কার্যক্রম আরও এগিয়ে নিতে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় গ্রাম আদালতের সমন্বয় সভা অনুষ্ঠিত

বরগুনায় গ্রাম আদালতের সমন্বয় সভা অনুষ্ঠিত

ad300