ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় বিএনপির কার্যালয় সংস্কার: পুরোনো হামলার ঘটনা আলোচনায়!

  • প্রকাশের সময় : Aug 31, 2026 ইং
পাথরঘাটায় বিএনপির কার্যালয় সংস্কার: পুরোনো হামলার ঘটনা আলোচনায়! ছবির ক্যাপশন: মাননীয় চীফ হুইপ নুরুল ইসলাম মনির নির্দেশনায় সংস্কার করা হচ্ছে পাথরঘাটার বিএনপি কার্যালয় -
ad728

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলা বিএনপির কার্যালয়টি বর্তমান জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্দেশনায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, দীর্ঘদিনের ক্ষয়ক্ষতি ও ভাঙচুরের চিহ্ন মুছে কার্যালয়টি নতুন করে দলীয় কার্যক্রমের উপযোগী করে তোলার কাজ চলছে। কার্যালয়টি সংস্কারের উদ্যোগের মধ্য দিয়ে পাথরঘাটায় বিএনপির নেতাকর্মীদের ওপর অতীতে ঘটে যাওয়া কয়েকটি হামলার ঘটনাও নতুন করে সামনে এসেছে। এসব ঘটনার মধ্যে ২০২২ ও ২০২৩ সালের কয়েকটি ঘটনা সে সময় স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল ---

২০২২ সালের ৪ সেপ্টেম্বর: পাথরঘাটায় বিএনপির ওপর সবচেয়ে আলোচিত হামলার ঘটনাগুলোর একটি ঘটে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর। নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির গাড়িবহর পাথরঘাটার নাচনাপারা ও সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছালে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হয়, গাড়িবহর ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার পাশাপাশি মনি সমর্থকদের ব্যাবহৃত অর্ধশতাধিক মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করেন স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা। ওই ঘটনায় নুরুল ইসলাম মনিসহ পাথরঘাটা উপজেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক এবং শতাধিক নেতাকর্মী আহত হন বলে সমসাময়িক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়াও দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মৃত্যু ঝুঁকিতে এলাকায় ঢুকতে না পেরে পাশে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অবস্থান নিয়েছিলেন নুরুল ইসলাম মনি।

পরবর্তীতে এ ঘটনায় মামলা হয়। ২০২৪ সালের অক্টোবরে দায়ের করা মামলায় নুরুল ইসলাম মনিসহ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, হত্যাচেষ্টা এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ এনে মামলায় আওয়ামী লীগ সমর্থিত সংশ্লিষ্ট নেতাকর্মীদের আসামি করা হয়।

২০২২ সালের ৩০ মে: ছাত্রদল নেতাদের ওপর হামলা
এর আগে ৩০ মে ২০২২ পাথরঘাটা পৌর শহরের বিভিন্ন এলাকায় ছাত্রদলের নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। পাথরঘাটা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে ছাত্রদলের ৫ নেতা আহত হন এবং তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

২০২২ সালের ৪ আগস্ট: যুবদলের মিছিলে হামলা,
৪ আগস্ট ২০২২ পাথরঘাটায় যুবদলের একটি বিক্ষোভ মিছিল শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার সময় হামলার ঘটনা ঘটে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, এতেও অন্তত পাঁচজন যুবদল নেতা আহত হন; একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর: এরপর ১১ ফেব্রুয়ারি ২০২৩ পাথরঘাটা উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংবাদ প্রতিবেদনে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হলে তাঁদের বাধা দেওয়া হয়। একপর্যায়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বিএনপির কমপক্ষে ৮ থেকে ১২ জন নেতাকর্মী আহত হওয়ার তথ্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। কার্যালয়ের আসবাবপত্র দরজা জানালা ভাঙচুর করা হয় এবং নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের মধ্যেই মারধর করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
স্থায়ী জায়গার অভাবে বেতাগী বন বিভাগের নার্সারি কার্যক্রম ব্য

স্থায়ী জায়গার অভাবে বেতাগী বন বিভাগের নার্সারি কার্যক্রম ব্য

ad300