ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বেতাগীবাসীর উন্নয়ন ও জনসেবায় মাঠে সক্রিয় ইউএনও সাদ্দাম হোসেন:

  • প্রকাশের সময় : Jul 21, 2026 ইং
বেতাগীবাসীর উন্নয়ন ও জনসেবায় মাঠে সক্রিয় ইউএনও সাদ্দাম হোসেন: ছবির ক্যাপশন: বেতাগীবাসীর উন্নয়ন ও জনসেবায় মাঠে সক্রিয় ইউএনও সাদ্দাম হোসেন:
ad728
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় উন্নয়ন, জনসেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত পরিদর্শন, উন্নয়ন প্রকল্প তদারকি এবং জনগণের অভিযোগের দ্রুত প্রতিকার নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় রাস্তা, কালভার্ট ও খাল সংস্কার, পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সরাসরি অংশ নিতে দেখা গেছে ইউএনওকে। বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন তিনি। সম্প্রতি কাজীর খালের বুড়ামজুমদার এলাকায় স্লুইসের মুখ সরু হয়ে যাওয়ায় জোয়ার-ভাটার স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হয় এবং মাছ মারা যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পর ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙা লোহার পাটাতন অপসারণের উদ্যোগ নেন। এতে পানিপ্রবাহ স্বাভাবিক হলে স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে তিনি তালগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বারোপ করেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে দক্ষিণ ফুলতলা থেকে পুটিয়াখালী ব্রিজ পর্যন্ত খালের পাশ দিয়ে নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শন করেন ইউএনও। এছাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কালভার্ট নির্মাণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক সংস্কার এবং মোকামিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন। পৌর এলাকার মাছ বাজারে যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, লঞ্চ টার্মিনাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পাবলিক টয়লেট চালু, ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমও উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়ন করা হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফগার মেশিন বিতরণ এবং পৌর এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক ও মেডিকেল সেন্টারের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ইউএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, “জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য বেতাগী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। জনগণের সমস্যা দ্রুত সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।” বেতাগী উপজেলা সুজনের সভাপতি মো. সাইদুল ইসলাম মন্টু বলেন, “মানবিক ও জনবান্ধব একজন ইউএনও হিসেবে সাদ্দাম হোসেন অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে তাঁর আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়।” 

স্থানীয় বাসিন্দাদের মতে, ইউএনও সাদ্দাম নিয়মিত মাঠপর্যায়ে উপস্থিত থেকে মানুষের সমস্যা শুনছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এতে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা যেমন বেড়েছে, তেমনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডেও সৃষ্টি হয়েছে ইতিবাচক গতি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বেতাগীতে আইন-শৃঙ্খলা সভায় মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণ

বেতাগীতে আইন-শৃঙ্খলা সভায় মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণ

ad300