ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত

  • প্রকাশের সময় : Apr 18, 2026 ইং
বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত ছবির ক্যাপশন: বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত!
ad728
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় গাছবোঝাই একটি নসিমন উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার দক্ষিণ ছোপখালী এলাকায় মাতুব্বর বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মোহাম্মদ আল-আমিন। তিনি একই এলাকার ‘সোনার বাংলা’ নামক স্থানের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাছবোঝাই নসিমনটি চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় গাড়িতে থাকা ভারী গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আল-আমিনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গাড়িটি এক পাশে কাত হয়ে উল্টে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন, তবে ততক্ষণে তিনি মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের ধারণা, অতিরিক্ত বোঝাই এবং সড়কের বেহাল অবস্থার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনাপ্রবণ এ সড়কে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার আমতলীর প্রান কেন্দ্রে হতে যাচ্ছে মিনি স্টেডিয়াম

বরগুনার আমতলীর প্রান কেন্দ্রে হতে যাচ্ছে মিনি স্টেডিয়াম

ad300